ইভিএম নিয়ে ফের প্রশ্ন! কোম্পানির ডিরেক্টর বিজেপির লোক, সেখানে EVM কি আদৌ নিরাপদ, জিজ্ঞাসা কংগ্রেসের

ইভিএম নিয়ে ফের প্রশ্ন তুলল কংগ্রেস। এবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ইভিএমের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ইভিএম প্রস্তুতকারী সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে যদি বিজেপির কর্মকর্তা ও মনোনীত পরিচালক থাকেন, তবে ইভিএম কি নিরাপদ? এই পরিস্থিতিতে নির্বাচন অবাধ ও স্বতন্ত্র হতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস মুখপাত্র।

কংগ্রেস মুখপাত্রের প্রশ্ন, নির্বাচনের পরিত্রতা কে রক্ষা করবে? এব্যাপারে দেসের নির্বাচন কমিশন নীরব কেন, সেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে তিনি গণতন্ত্র বাঁচানোর আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ২৯ জানুয়ারির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকারের সচিব পর্যায়ে দায়িত্বে থাকা আইএএস অফিসার ইএএস শর্মা নির্বাচন কমিশনকে সম্প্রতি চিঠি লিখেছেন। সেখানে তিনি বলেছেন, ইভিএম তৈরির সঙ্গে যুক্ত সংস্থার চার শীর্ষ পদাধিকারী বিজেপির সঙ্গে যুক্ত। তিনি বিজেপির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংশ্লিষ্ট পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি নির্বাচন কমিশনের কাছে করেন।

ইভিএম নিয়ে ফের প্রশ্ন কংগ্রেসের

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং অন্য দুই নির্বাচন কমিশনারের কাছে পাঠানো চিঠিতে প্রাক্তন আইএএস ইএএস শর্মা বলেছেন, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএলের নেওয়া পদক্ষেপগুলি প্রকাশ করা উচিত। তিনি প্রশ্ন করেছেন, বিজেপির সঙ্গে যুক্তরা কীভাবে যে ইভিএম তৈরি হয়, সেই ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কাজ করতে পারেন?

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, বিইএল বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ইলেকট্রনিক ভোটিং মেশিনের জন্য সফটঅয়্যার তৈরি করে। প্রাক্তন আইএএস ইএএস শর্মা চিঠি বলেছেন, বিজেপির সঙ্গে বিইএল-এর পরিচালকদের সমিতির সংযোগ ইঙ্গিত দেয়, শাসকদল সংস্থার কাজ পর্যবেক্ষণ করছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

প্রাক্তন আইএএস ইএএস শর্মা চিঠি অনুযায়ী, কোম্পানি আইনেই বলা রয়েছে, একজন স্বাধীন পরিচালককে কোম্পানির কার্যাবলী পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তবে বিইএলের কোন কোন বিজেপি নেতা যুক্ত তা অবশ্য জানা যায়নি।

এর আগে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রবীন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+