পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের?
পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনা এবং সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে টেলিফোনে কথা বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে যে, গতকাল অর্থাৎ শনিবার দুই নেতার এই ফোনালাপে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে, কথোপকথনের সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্টভাবে বলেন যে, পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাত থেমে গেলে প্রথমেই আমেরিকা এবং ইজরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ হওয়া প্রয়োজন। তাঁর মতে, এই হামলা যদি অব্যাহত থাকে তাহলে অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়। তাই এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ঠিক তত তাড়াতাড়ি আক্রমণ বন্ধ করা অত্যন্ত জরুরি।
এই ফোনালাপে দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে। ভারত এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বর্তমান যে পরিস্থিতি রয়েছে তার মধ্যেও সেই সম্পর্ক বজায় রাখা এবং ভবিষ্যতে আরও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ইরান, আমেরিকা এবং ইজরায়েলের মধ্যে সামরিক সংঘাত ও পাল্টা আক্রমণের ঘটনাও ঘটে চলেছে। আর এই পরিস্থিতিতে গোটা অঞ্চল জুড়ে অস্থিরতা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক মহলেও ক্রমশ উদ্বেগ বাড়ছে।
এই প্রেক্ষাপটে কূটনৈতিক মহলের অনেকেই ভারতের প্রধানমন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্টের মধ্যে হওয়া এই ফোনালাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন। আঞ্চলিক পরিস্থিতি ও শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যেকার এই আলোচনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
-
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা











Click it and Unblock the Notifications