NEET-এ প্রশ্ন ফাঁস: রাহুল গান্ধীর মন্তব্যে রেগে গেলেন! সংসদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব বিরোধীরা

সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। সেই অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠল লোকসভা। এদিন নিটের প্রশ্ন ফাঁস নিয়ে বিরোধী সাংসদরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করেন।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, সারা দেশ দেখেছে পরীক্ষা পদ্ধতিতে অনেক ত্রুটি রয়েছে। পরীক্ষা পদ্ধতিতে কারচুপি করা হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সবার দোষ দেখছেন, কিন্তু নিজের দোষ তিনি দেখতে পাচ্ছেন না। শিক্ষামন্ত্রীর উদ্দেশে রাহুল গান্ধী প্রশ্ন করেন, এই সমস্যার সমাধানে তিনি কী করছেন?

neet rahul gandhi

লোকসভায় সরব রাহুল

  • রাহুল গান্ধী বলেন, শুধু নিটের প্রশ্ন ফাঁস নিয়ে বলা হচ্ছে না, এটা সব পরীক্ষা নিয়েই বলা হচ্ছে। এটি একটি গুরুতর বিষয়। শিক্ষামন্ত্রী সবাইকে দোষারোপ করছেন, কিন্তু নিজেকে নয়। তারা এই সমস্যার সমাধানে কী করেছে?
  • রাহুল গান্ধী বলেন, সারা দেশে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উদ্বিগ্ন। তাঁরা নিশ্চিত দেশের পরীক্ষা পদ্ধতিতে জালিয়াতি হচ্ছে। তিনি আরও বলেন, লক্ষ লক্ষ মানুষের মনে বিশ্বাস তৈরি হয়েছে, যদি কেউ ধনী হন এবং অর্থ খরচ করেন, তাহলে তারা দেশের পরীক্ষা পদ্ধতি কিনতে পারেন। তিনি শিক্ষামন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চান বলে জানান। তারপরেই তিনি বলেন এটা যদি সিস্টেমিক সমস্যা হয়, তাহলে তা ঠিক করতে তিনি কী করেছেন?

রাহুলের মন্তব্যে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

  • রাহুল গান্ধীর প্রশ্ন শুনে রেগে যান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, স্পিকার স্যার, তিনি যে শিক্ষা-মূল্যবোধ এবং সামাজিক জীবন পেয়েছেন, তা তাকে রাষ্ট্র ও জনগণ অনুমোদন দিয়েছে। তিনি কারণ কাচ থেকে মেধা ও মূল্যবোধের সনদ চান না বলেও জানান।
  • রাহুল গান্ধীর মন্তব্যে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, কংগ্রেস সাংসদ পুরো পরীক্ষা ব্যবস্থাকেই অকেজো বলতে চাইছেন। এটা দুর্ভাগ্যজনক বিবৃতি ছাড়া আর কিছু নয়। তিনি বলেছেন, গত সাত বছরে প্রশ্ন ফাঁসের কোনও প্রমাণ নেই।
  • তিনি বলেন, ২০১০ সালে কংগ্রেস সাংসদ কপিল সিবাল শিক্ষা সংস্কারের জন্য তিনটি বিল এনেছিলেন। যার উদ্দেশ্য ছিল প্রতারণা বন্ধ করা। কিন্তু সেই বিল পাশ না করানোর জন্য কংগ্রেস ও বিরোধীদের কি বাধ্যবাধকতা ছিল?

কটাক্ষ অখিলেশের, জবাব প্রধানের
নিটের প্রশ্ন ফাঁস নিয়ে এদিন সরব ছিলেন অন্য বিরোধী নেতারাও। কনৌজের সাংসদ তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, এই সরকার প্রশ্ন ফাঁসের রেকর্ড তৈরি করেছে। ধর্মেন্দ্র প্রধান যদি শিক্ষামন্ত্রী থাকেন, তাহলে ছাত্রছাত্রীরা বিচার পাবে না। এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নিট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। শুনানিতে অংশ নিয়েছেন প্রধান বিচারপতি। এনিয়ে তিনি রাজনীতি করতে চান না বলেও জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি অখিলেশ যাদবকে নিশানা করে বলেন, তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী থাকার সময় কত প্রশ্ন ফাঁস হয়েছিল তা সবাই জানেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+