করোনা রোধে রাশিয়ার টিকা ভারতের হাতে, চূড়ান্ত অনুমোদন পেল স্পুটনিক-ভি
কেন্দ্রের সম্মতি আগেই মিলেছিল৷ এ বার রাশিয়ার করোনা টিকা স্পুটনিক-ভি-কে অনুমোদন দিল দেশের ওষুধ নিয়ন্ত্রক ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া৷ জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারে অনুমতি দিয়েছে ডিসিজিআই৷ এর ফলে মাত্রাতিরিক্ত হারে করোনাভাইরাসের বৃদ্ধির সময়েই তৃতীয় টিকা হাতে পেয়ে গেল দেশ৷

কেন্দ্রীয় সরকারের তৈরি করা সাবজেক্ট এক্সপার্ট কমিটি জরুরি ভিত্তিতে ভারতে রাশিয়ার টিকা ব্যবহারের প্রস্তাব করার পরেই এই টিকাকে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই৷ কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের পর আরও একটি টিকা পাচ্ছে দেশ৷
এই টিকা ব্যবহারে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদন চেয়ে গত সপ্তাহেই আর্জি জানিয়েছিল হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডঃ রেড্ডির ল্যাবরেটরি৷ রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে পার্টনারশিপে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ভারতে স্পুটনিক-ভি-এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে ড. রেড্ডির ল্যাবরেটরি৷
স্পুটনিক-5-এর ওয়েবসাইট থেকে জানা যায়, ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনেজুয়েলা ও বেলারুসে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে রাশিয়ার টিকার৷ এটি এখনও পর্যন্ত ৯১.৬ শতাংশ ক্ষেত্রে সফল হয়েছে৷ এই টিকা অন্যান্য টিকার তুলনায় অনেকটাই সস্তা বলে জানা গিয়েছে৷ এদিকে টিকা প্রস্তুতকারকদের দাবি, ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এটি মজুত করা যায়৷
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications