পাঠ্যক্রমে মানসিক স্বাস্থ্যের অন্তর্ভুক্তি চান সীতারামন, চাকরিজীবীদের জন্য তাৎপর্যপূর্ণ মন্তব্য অর্থমন্ত্রীর
শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মানসিক চাপ নিয়ন্ত্রণ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে মন্তব্য করেছেন, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। কোনও প্রতিষ্ঠান কিংবা কোনও ব্যক্তিকে দোষারোপ করতে চাননি। শুধুমাত্র পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবেই এমনটা মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পড়ুয়া এবং চাকরিজীবী তরুণ-তরুণীদের ক্ষেত্রে মানসিক চাপ যেভাবে বাড়ছে সে কথা মাথায় রেখে 'স্ট্রেস ম্যানেজম্যান্টে'র কথা বলেছেন নির্মলা সীতারমন।
তিনি চান, পাঠক্রমের মধ্যেই থাকুক স্ট্রেস ম্যানেজম্যান্ট। যাতে ভবিষ্যতে কোনও অঘটন না ঘটে। পড়ুয়ারা যাতে ছোট থেকেই বুঝে যান যে কীভাবে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে। Ernst & Young সংস্থার কর্মীর যেভাবে মৃত্যু হয়েছে সেই ঘটনার বিষয়ে উল্লেখ করেন কেন্দ্রীয় এই মন্ত্রী। তবে গোপনীয়তা রক্ষা এবং সম্মান বজায় রাখার জন্য কারো নাম নেননি তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল, শিক্ষা প্রতিষ্ঠান এবং পেশার ক্ষেত্রে সিস্টেমেটিক বদল আনা।

বক্তব্য ঘিরে যে সমালোচনা শুরু হয়েছে সেই প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পড়ুয়াদের মধ্যে মানসিক শক্তি বাড়ানোই ছিল তাঁর মন্তব্যের উদ্দেশ্য। সিএ বা অন্য কোনও প্রফেশনাল পরীক্ষার ক্ষেত্রে চাপ যে দিনে দিনে বাড়ছে তা এ কথা মেনে নিয়েছেন নির্মলা সিতারমণ। একই সঙ্গে উল্লেখ করেছেন, কাজের পরিবেশ কীভাবে মানসিক চাপের মুখে ফেলে দিচ্ছে। সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি যেভাবে দুঃখপ্রকাশ করেছেন তাতে স্পষ্ট যে অর্থমন্ত্রী কতটা গুরুত্ব দিয়ে গোটা বিষয়টিকে দেখছেন।
নির্মলা চান, তরুণ চাকরিজীবীদের প্রবল চাপ থেকে বের করে আনতে যেন পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি পাশে দাঁড়ায়। কেন বিরোধীদের ভুল ব্যাখ্যা থেকে দূরে থাকা উচিৎ এক নজরে সেই কারণগুলি -
প্রসঙ্গের বাইরে গিয়ে আলোচনা
নির্মলা সীতারমনের মন্তব্যের ভুল ব্যাখ্যা করায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু থেকে নজর সরে যাচ্ছে। এক্ষেত্রে তিনি কোনও কোনও দোষারোও করতে চাননি। আন্না সেবাস্তিয়ানের মতো কর্মীদের লড়াইকে অসম্মানও করেননি। কেবলমাত্র 'স্ট্রেস ম্যানেজম্যান্টে'র দিকেই গুরুত্ব দিতে চেয়েছেন।
অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হচ্ছে
কাজের পরিবেশ এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে আলোচনার বদলে তৈরি হচ্ছে অযথা বিতর্ক। আলোচনা আসল ইস্যু থেকে ক্রমশ সরে যাচ্ছে। পাশাপাশি মৃতার পরিবারকেও কষ্ট দিতে পারে এই ধরনের বিতর্ক।
মহিলা হিসাবে কষ্টটা বুঝতে পেরেছেন অর্থমন্ত্রী
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ দেশের প্রথম সারির একজন মহিলা রাজনীতিবিদ। তিনি নিজেও একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। ফলে নির্মলার মতো মহিলা, আরেকজন মহিলাকে ছোট করবেন এটা মনে করা ভুল। কারোর সমালোচনা করা নয়, মানসিক চাপ নিয়ে কথা বলাই ছিল অর্থমন্ত্রীর উদ্দেশ্যে।
বিতর্কে নয়, নজর থাকুক ক্ষতির দিকে
আন্না সেবাস্তিয়ানের মৃত্যুই এখানে মূল আলোচ্য বিষয়। একই সঙ্গে কাজের পরিবেশ নিয়ে কথা বলা উচিৎ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক না বাড়িয়ে কোথায় সংস্কার প্রয়োজন সেদিকে বাড়তি নজর দেওয়ার কথা বলা হচ্ছে।
বিতর্কে চাপা পড়ছে গঠনমূলক আলোচনা
পাঠক্রমে মানসিক স্বাস্থ্যের বিষয়টি যুক্ত করতে বলা যথেষ্ট প্রগতিশীল ভাবনা। তাই সেই বিষয়টি নিয়ে সমালোচনা করলে আসল ইস্যু নিয়ে কোনও আলোচনা হবে না। শিক্ষার্থী এবং চাকরিজীবীদের পাশে দাঁড়াতে মূল বিষয়ে গুরুত্ব দেওয়া উচিৎ।
উপসংহার
'স্ট্রেস ম্যানেজম্যান্টে', 'ওয়ার্ক লাইফ ব্যালেন্স' নিয়ে ভারতের মতো দেশে আলোচনা হওয়া জরুরি। এই কথাই বলতে চেয়েছেন সীতারমন। সিস্টেমে বদল আনার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন তিনি। এই বিষয়ে যাতে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় সেই কথাও বলতে চেয়েছেন নির্মলা সিতারমন। তাই বিতর্ক না করে গঠনমূলক আলোচনা এবং সংস্কারে মন দেওয়া প্রয়োজন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications