মুখ্যমন্ত্রী মুখ নিয়ে জল্পনা! ফলাফল প্রকাশের আগেই আরএসএস প্রধানের সঙ্গে সাক্ষাৎ দেবেন্দ্র ফড়নবীশের
Maharashtra Assembly Elections 2024: আর মাত্র কিছুক্ষনের অপেক্ষা। এরপরেই স্পষ্ট হয়ে যাবে মহারাষ্ট্রের ক্ষমতায় কে (Maharashtra Assembly Election Result) ? ফের একবার বিজেপি-শিন্ডে শিবির নাকি খেলা ঘোরাতে পারবে শরদ পাওয়ার-উদ্ধব ঠাকরে এবং কংগ্রেস জোট। তবে কিছুটা হলেও বুথ ফেরত সমীক্ষা স্বস্তি দিচ্ছে বিজেপি জোটকে।
শুধু তাই নয়, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী (Maharashtra CM) মুখ নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। বিশেষ করে ভোটের চলাকালীনই সে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis) নাগপুরে ছুটে যান এবং আরএসএস প্রধান মোহন ভাগবতের ( RSS chief mohan bhagwat) সঙ্গে দেখা করেন। হঠাত এই সাক্ষাৎ ঘিরেই শুরু হয় যাবতীয় জল্পনা। শুধু তাই নয়, আরএসএস প্রধানের সঙ্গে মুখ্যমন্ত্রী পদ নিয়েও দেবেন্দ্রের আলোচনা হয়েছে বলেও খবর।

যদিও এহেন সমস্ত জল্পনা খারিজ করে দিয়েছেন মোদী-শাহ ঘনিষ্ঠ এই বিজেপি নেতা। তিনি জানিয়েছেন, মোহন ভাগবত শহরে রয়েছেন। আমি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ বলে দাবি দেবেন্দ্র ফড়ণবীশের। তবে এক্সিট পোলের রিপোর্ট নয়, চূড়ান্ত ফলাফল কি হয় সেদিকে নজর রয়েছে। তবে মহাজুতি জোট সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় আসবে বলে দাবি সে রাজ্যের উপ মুখ্যমন্ত্রীর।
Maharashtra Assembly Elections 2024: ১৫ মিনিট আলোচনা হয়
জানা যায়, আরএসএস প্রধানের সঙ্গে দেবেন্দ্র ফড়ণবীশের প্রায় ১৫ মিনিট আলোচনা হয় (Devendra Fadnavis met RSS chief)। রাজনৈতিক মহলের মতে, এবার মহারাষ্ট্রে বিজেপি মুখ্যমন্ত্রী পদ চায়। বর্তমানে বিজেপির কাছে অধিক বিধায়ক থাকা সত্ত্বেও ডেপুটি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ফড়ণবীশ। কিন্তু এবার এর উলাটপুরাণ চান মোদী-শাহ। আর তাই আরএসএসের সমর্থন চাইতেই মোহন ভগবতের সঙ্গে দেবেন্দ্র ফড়ণবীশের সাক্ষাৎ বলে দাবি রাজনৈতিক মহলের।
বলে রাখা প্রয়োজন, গত ২০ নভেম্বর প্রথম দফাতে ভোট হয় মহারাষ্ট্রে (Maharashtra Assembly Elections 2024)। মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন হয়েছে। কার্যত রেকর্ড ভোট পড়েছে সে রাজ্যে। বুথ ফেরত সমীক্ষায় পূর্বাভাস,মহারাষ্ট্রের মানুষ বিজেপি-একনাথ শিন্ডে-অজিত পাওয়ার গোষ্ঠীর উপর ভরসা রাখতে পারে।
সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ফের একবার ক্ষমতায় ফিরতে পারে মহাজুতি জোট। অন্যকে কংগ্রেস-উদ্ধব ঠাকরে-শরদ পাওয়ার শিবির অনেক আগেই থেমে যেতে পারে বলে ইঙ্গিত করা হয়েছে বুথ ফেরত সমীক্ষায়। তবে শেষমেশ কি হয় সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications