Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সন্ধ্যা নামতেই দ্বিতীয় নাটক! শাহ-নাড্ডা'র অনুরোধে উপমুখ্যমন্ত্রী হচ্ছেন ফড়ণবীশ

একের পর এক নাটক মহারাষ্ট্রে! কয়েক ঘন্টার ব্যবধানে নতুন নাটক দেখল সে রাজ্যের মানুষ। অমিত শাহ এবং জেপি নাড্ডার অনুরোধে শিন্ডে'র মন্ত্রিসভাতে আসছেন ফড়ণবীশ।

একের পর এক নাটক মহারাষ্ট্রে! কয়েক ঘন্টার ব্যবধানে নতুন নাটক দেখল সে রাজ্যের মানুষ। অমিত শাহ এবং জেপি নাড্ডার অনুরোধে শিন্ডে'র মন্ত্রিসভাতে আসছেন ফড়ণবীশ। যদিও এর কয়েকঘন্টা আগেই তিনি জানান, মন্ত্রিসভাতে থাকছেন না। এমনকি মুখ্যমন্ত্রী পদে শিন্ডেকে এগিয়ে দেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

শাহ-নাড্ডার অনুরোধে উপমুখ্যমন্ত্রী হচ্ছেন ফড়ণবীশ

বলেন, আগামিদিনে বিজেপি বিধায়করা মন্ত্রিসভাতে যাওয়া পেলেও তিনি মন্ত্রিসভাতে থাকছেন না। আর এহেন ঘোষণার পরেই কার্যত চমকে যান অনেকেই।

এমনকি স্তম্ভিত হয়ে যান পাশে বসে শিন্ডেও। পরে বলেন, বড় মানবিকতার পরিচয় দিয়েছেন ফড়ণবীশ। সংখ্যা থাকা স্বত্বেও যেভাবে পদ ছেড়ে দিলেন তা বড় মনের পরিচয়। কিন্তু কেন মন্ত্রিসভাতে থাকছেন না ফড়ণবীশ। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে একাধিক জল্পনা তৈরি হয়। এমনকি বিজেপি'র পরিকল্পনা নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করে। যদিও সূত্রের খবর, কার্যত গোসা করেই নাকি মন্ত্রিসভা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফড়ণবীশ। আর এরপরেই শুরু মানভঞ্জনের পালা!!

জানা যাচ্ছে, গত কয়েকদিন আগেই দিল্লি যান ফড়ণবীশ। সেখানে অমিত শাহ সহ একাধিক বিজেপি'র শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন । সেখানেই নাকি স্থির হয় মাঝপথে কোনও মুখ্যমন্ত্রী হওয়ার দায় তারা নেবে না। এমনকি সেই সময়ই ফড়ণবীশকে জানিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী তো নাই, মন্ত্রিসভাতে থাকারও দরকার নাকি নেই। বিজেপি বাইরে থেকে সমর্থন করবে ঠিকই, কিন্তু একেবারে সরকারে বিজেপি'র কেন্দ্রীয় নেতৃত্ব ঢুকতে চাইছিলেন না বলেই খবর। পুরোটাই বিদ্রোহীদের উপর ছেড়ে দিতে তাঁরা চাইছিলেন বলেই সূত্রের খবর।

আর তাতেই নাকি অসন্তুষ্ট হয় বিজেপির রাজ্য নেতৃত্ব। এমনকি ফড়ণবীশও নাকি অখুশি হন এহেন সিদ্ধান্তে। এমনকি এদিনে বিজেপি'র একটি কোর কমিটি'র বৈঠক হয়। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের কথা মতো সিদ্ধান্ত নেওয়া হয় যে, মুখ্যমন্ত্রী হবেন শিন্ডে। এবং তাঁকে বাইরে থেকেই সমর্থন জানাবে বিজেপি। সেই মতো সাংবাদিক বৈঠকেও ঘোষণা করেন ফড়ণবীশ। কিন্তু বিষয়টিতে যে তিনি মোটেই সন্তুষ্ঠ না তা হাবেভাবে বুঝিয়ে দেন কেন্দ্রীয় নেতৃত্বকে।

আর এরপরেই শোনা যাচ্ছে জেপি নাড্ডা তো বটে শাহের ফোন যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে। তাঁকে সবরকম ভাবে মানানোর চেষ্টা চলে বলেই খবর। এমনকি তাঁকে উপমুখ্যমন্ত্রী পদে বসার জন্যেও আবেদন করা হয় বলে খবর।

শেষমেশ কেন্দ্রীয় নেতৃত্বের কথাতেই তিনি রাজি হয়ে যান বলে জানা যাচ্ছে। তবে এজন্যে অনেকটা কাটখোর কেন্দ্রীয় নেতৃত্বকে পোড়াতে হয় বলেই বিজেপি সূত্রে খবর। তবে রাজনৈতিকমহলের একাংশের মতে, বিজেপি নাকি অনেক ভেবে চিনতেই ফড়ণবীশকে মন্ত্রিসভাতে যোগ দিতে বলেন। এখনও অনেকটাই সরকার পড়ে রয়েছে। ফলে অনেক কিছু ঘটতে পারে। আর তাই সবদিক ভেবেই নাকি এহেন সিদ্ধান্ত বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+