Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিরোধিতা সত্ত্বেও ঝাড়খণ্ডে গেরুয়া দাপট থাকছে? কী বলছে সমীক্ষা?

ঝাড়খণ্ড রাজ্যে গেরুয়া শিবির তাদের ভোটব্যাঙ্ক ধরে রাখতে সমর্থ হল? বুথ ফেরত সমীক্ষায় সেই তথ্যই আসছে। পূর্বাঞ্চলের এই রাজ্যে বিজেপি তথা এনডিএ জোট ভালো ফল করার লক্ষ্যে রয়েছে। বিরোধী শিবির সেই অর্থে কোনও কামড় বসাতে পারল না।

১৪ টি লোকসভা আসন রয়েছে ঝাড়খণ্ডে। ২০১৯ সালে বিজেপি ১২ টি আসনেই জয়লাভ করেছিল। জেএমএম একটি আসন দখলে রাখে। অন্যান্য একটি আসনে জয় পেয়েছিল।

Jharkhand

এবার বিরোধীরা ইন্ডিয়া জোট তৈরি করে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেল হেফাজতে যান। বিরোধী শিবির নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায়। ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা হয়েছিল।

কিন্তু বুথ ফেরত সমীক্ষা কোথাও খুব একটা আশা দিচ্ছে না বিরোধী শিবিরকে। কারণ, ইন্ডিয়া জোট সেই অর্থে কোনও ছাপ ফেলতে পারেনি বলে আন্দাজ করা যাচ্ছে। এনডিএ জোট ঝাড়খণ্ডে যথেষ্ট ভালো ফল করার অপেক্ষায়।

আজ তক - এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এনডিএ শিবির ৮ থেকে ১০ টি আসন জিততে পারে। কংগ্রেস জিততে পারে দুই থেকে তিনটি আসনে। একটি আসনে জেতার সম্ভাবনা রয়েছে এজিএসইউর। এছাড়া অন্যান্যরা তিনটি আসন পেতে পারে।

টিভি নাইন ভারতবর্ষের সমীক্ষা অনুসারে এনডিএ ১২ টি আসন পেতে পারে এই রাজ্যে। ইন্ডিয়া জোট ও অন্যান্যরা একটি করে আসন পেতে পারে। রিপাবলিক ভারতের বুথ ফেরত সমীক্ষাতেও গেরুয়া শিবিরের দিকে পাল্লা ভারী৷ এনডিএ ১২ টি আসন পেতে পারে এই রাজ্যে। এনডিএ জোট একটি বা দুটি আসন জিততে পারে। অন্যান্যদের একটি আসন জেতার সম্ভাবনা।

চাণক্যও তাদের বুথ ফেরত সমীক্ষায় এনডিএ শিবিরকে ১২ টি আসনে এগিয়ে রাখছে। এক্ষেত্রে কংগ্রেসের দুটি আসন পাওয়ার সম্ভাবনা থাকছে৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+