বিমান সংস্থাগুলিতে টিকিট বুকিং অব্যাহত! ডিজিসিএ-কে বুড়ো আঙুল দেখিয়ে মরিয়া চেষ্টায় এয়ারলাইন্সগুলি

লকডাউন ৪ নিয়ে একাধিক তথ্য সামনে আসতে শুরু করেছিল গত কয়েকদিনে। শোনা গিয়েছিল , লকডাউন ৪ এ বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়ার পাশাপাশি বিমান পরিবহনেও ছাড় দেওয়া হবে। তবে তা শেষ পর্যন্ত হয়নি। এদিকে, বিমান পরিষেবা সংস্থাগুলি কার্যত ডিজিসিএর নির্দেশকে তোয়াক্কা না করেই মরিয়া হয়ে রয়েছে তাদের আর্থিক পরিস্থিতি চাঙ্গা করতে।

সংকটে সংস্থাগুলি

সংকটে সংস্থাগুলি

টানা ২ মাসের ওপর চলা লকডাউনের জেরে রীতিমতো ধুঁকতে শুরু করেছে বিমান পরিষেবা সংস্থাগুলি। ইন্ডিগো থেকে স্পাইস জেট সকলেই অনলাইন বুকিং চালু করে রেখেছে। এদিকে বিমান পরিষেবা নিয়ে কোনও ছাড়পত্র দেয়নি কেন্দ্র। এমন পরিস্থিতিতে বিমান পরিবহন ঘিরে দেশে জটিলতা বাড়ছে।

ডিজিসিএ কে বুড়ো আঙুল!

ডিজিসিএ কে বুড়ো আঙুল!

উল্লেখ্য, ডিজিসিএ এখনও পর্যন্ত বিমান পরিষেবা নিয়ে কোনও অনুমোদনের কথা বলেনি। অথচ ইন্ডিগো, ভিস্তারা, গো এয়ার জুন মাসের প্রথম থেকে বিমানের বুকিং চালু রেখেছে। যা নিয়ে ডিরেক্টোরে জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) বেজায় ক্ষুব্ধ। ডিজিসিএ-কে কার্যত তোয়াক্কাই করছেনা বিমান সংস্থাগুলি! এমনই মত ওয়াকিবহাল মহলের।

প্রবল ক্ষতি চোকাতে হতে পারে!

প্রবল ক্ষতি চোকাতে হতে পারে!

ডিজিসিএর তরফে জানানো হয়েছে, বিভিন্ন এয়ারলাইন্স যা করছে তা ঠিক নয়। যদি টিকিটের বাতিল ক্ষেত্রে টাকা ফেরতে সমস্যা বা টিকিট বাতিলে সমস্যা হয়, তাহলে এয়ারলাইন্সগুলিকে বড় ক্ষতিপূরণ চোকাতে হবে।

এয়ার প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কী বলছে?

এয়ার প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কী বলছে?

এদিকে, এয়ার প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন অ ইন্ডিয়া জানিয়েছে, বিমান পরিষেবা সংস্থাগুলি বুকিং চালু করলেও , সেই ফাঁদে পা দেওয়া উচিত নয়। তাতে টাকা 'ক্রেডিট শেল' হয়ে থাকবে।

 কোন বিমান সংস্থার কী পরিস্থিতি?

কোন বিমান সংস্থার কী পরিস্থিতি?

জুনের প্রথম থেকে টিকিট বুকিং করছে ভিস্তারা ও ইন্ডিগো ঘরোয়া বিমানের জন্য । এদিকে, স্পাইস জেট জানিয়েছে ১৫ জুন পর্যন্ত তাদের আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+