মহারাষ্ট্র সচিবালয়ের চার তলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার ও জনা কয়েক বিধায়কের
চার তলা থেকে ঝাঁপ দিয়েছেন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার। সচিবালয় ভবনের চার তলা থেকে তিনি ঝাঁপ দিয়েছেন। তিনি একাই নয়, আরও দুই বিধায়কও ঝাঁপ দিয়েছেন বলে খবর। সামনেই ওই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কেন এমন ঘটনা ঘটল?
মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার তথা এনসিপি বিধায়ক নরহরি জিরওয়াল৷ তিনি শুক্রবার এই কাজ করেন৷ প্রতিবাদ করার জন্যই তাঁরা এভাবে ঝাঁপ দিয়েছেন বলে খবর৷ ভবনের নীচে ওই জায়গায় জাল বিছানো ছিল। ফলে বড় কোনও অঘটন হয়নি।

রাজ্যের ধাঙড় গোষ্ঠীকে তফশিলি জাতির অন্তর্ভুক্ত করার বিরোধিতায় নেমেছেন তাঁরা৷ এদিন সচিবাচলে বিক্ষোভ দেখান তাঁরা৷ স্লোগান দিতে দিতেই চার তলার বারান্দা থেকে ঝাঁপ দেন। হইহই পড়ে যায় সচিবালয়ে৷ জালের উপর তিন জনেই পড়েছিলেন৷ সেই কারণে রক্তপাত হয়নি৷ প্রাণে বেঁচে যান সকলেই৷
পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়৷ তাদের উদ্ধার করা হয়। ধাঙড় গোষ্ঠীর বাস মরাঠাওয়ারা অঞ্চল ও পশ্চিম মহারাষ্ট্রে। তফশিলি জাতির আওতাভুক্ত হওয়ার জন্য তারা আন্দোলন করছে। এই ইস্যু এবারের নির্বাচনে অত্যন্ত স্পর্শকাতর৷ সরকারের উপর তারা ক্রমাগত চাপ বাড়াচ্ছে। সরকার তাদের জাতিভুক্ত না করালে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী হিসেবে জেতানো হবে না। এই কথাও উঠেছে।
মহারাষ্ট্রে নভেম্বর মাসে বিধানসভা নির্বাচন। ফলে এই ইস্যু যথেষ্ট গরমাগরম। জানা গিয়েছে, মহারাষ্ট্র সচিবালয়ে সংরক্ষণ বিষয়ে আলোচনা হচ্ছিল। ধাঙড় গোষ্ঠীর উপজাতি হিসেবে স্বীকৃতি না দেওয়ার বিরোধিতায় বিক্ষোভ দেখাচ্ছিলেন অজিত পাওয়ারের বিধায়করা।
হঠাৎই ডেপুটি স্পিকার বারান্দায় গিয়ে নীচে ঝাঁপ দেন। দুই আদিবাসী বিধায়কও ঝাঁপ দেন্ন আরও কয়েক জন বিজেপি বিধায়কও দেখাদেখি চার তলা থেকে ঝাঁপ দেন। সকলেই ওই জালের উপর আটকে যায়। আসলে যাতে কেউ উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা না করতে পারে। সেজন্যও ঝুঁকি এড়াতে বেশ কয়েক বছর আগে ওই জাল লাগানো হয়েছিল৷
সচিবালয়ে এদিন চূড়ান্ত নাটকীয় মুহূর্ত দেখা যায়। পুলিশ তাঁদের উদ্ধার করলেও বিক্ষোভ থামেনি৷ পরে তাঁরা অবস্থান বিক্ষোভেও বসেন।












Click it and Unblock the Notifications