Delhi Air Pollution: 'বিষে' জ্বলছে শরীর, জ্বালা করছে হাত-পা! বন্ধ হল স্কুল, সরকারি অফিসেও ভিড় কমাতে বলল সরকার

Delhi Air Pollution: ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে দিল্লির পরিস্থিতি! একেবারে বিষিয়ে গিয়েছে সে রাজ্যের বাতাস। একেবারে উদ্বেগজনক জায়গায় পোঁছে গিয়েছে রাজধানীর বায়ুদূষণ (Delhi air pollution worsens) ।

পরিস্থিতি এতটাই উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে যে রবিবার সন্ধ্যা থেকেই GRAP-IV এর নতুন নিয়ম লাগু করার কথা বলা হয়। সেই মতো আজ সোমবার থেকে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (Delhi Air Pollution) ।

Delhi Air Pollution

Delhi Air Pollution: উদ্বেগজনক পরিস্থিতি

আজ সোমবার সকাল ছয়টা'য় দিল্লিতে বায়ু মানের সূচক (AQI) ছিল ৪৮১! যা মারাত্মক উদ্বেগজনক বলে মনে করছেন পরিবেশবিদরা। এমনকি 'ভয়ঙ্কর বিষ' দিল্লির মানুষ গ্রহণ করছে বলেও দাবি। আর তা স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে বলেও দাবি। ইতিমধ্যে অনেকেই বলছেন, হাত-পা জ্বালা করছে। বিভিন্ন রকমের সমস্যা দেখা দ্দিছে শরীরে। আর এরপরেই রবিবার সন্ধ্যা থেকে জরুরিভিত্তিতে GRAP-IV নতুন নিয়ম লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লি সরকারের তরফে।

Delhi Air Pollution: কীসের উপর উপর নিষেধাজ্ঞা জারি থাকছে?

প্রকাশিত খবর অনুযায়ী, আগেই প্রাইমারি স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়। আজ সোমবার থেকে হাইস্কুলও বন্ধও রাখার কথা বলা হয়েছে। অনলাইনে ক্লাস করার উপর জোর দেওয়া হয়েছে। এমনকি সরকারি কর্মচারীদেরও অফিসে ৫০ শতাংশ উপস্থিতির কথা বলা হয়েছে। বাকিরা অনলাইনে কাজ করবেন।

এমনকি বেসকারি সংস্থার কর্মীদেরও এহেন নিয়ম মেনে কাজ চালানোর পরামর্শ। অপ্রয়োজনীয় ট্রাক বা বড় গাড়ি যাতে দিল্লিতে না ঢুকতে পারে সেই কথা বলা হয়েছে। এছাড়াও সমস্ত নির্মাণ কাজ এখন বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। জোড়-বিজোড় সংখ্যায় যাতে দিল্লির রাস্তায় গাড়ি চালাতে হবে।

এমনকি বয়স্ক এবং শিশুদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাতে না আসে সেই বার্তাও দিল্লি সরকারের তরফে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও একবার মাস্ক পড়ার উপর জোর দেওয়া হয়েছে।

Delhi Air Pollution: কমে গিয়েছে দৃশ্যমানতা

ভয়ঙ্কর দুষণে আঁধার নেমেছে দিল্লিতে। এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে দৃশ্যমানতা। এমনকি ১০০ মিটারের নীচে নেমে এসেছে দিল্লি বিমানবন্দরের দৃশ্যমানতা। ফলে সকালের দিকে সম্পূর্ণ ভাবে বিপর্যয় হয় বিমান পরিষেবা। নির্ধারিত সময়ের পরে একাধিক বিমান ওঠা-নামা করে। ইতিমধ্যে ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থা যাত্রীদের জন্য অ্যাডভাইজারি জারি করেছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+