২৭ বছর পর দিল্লিতে ইতিহাস, নেতা-কর্মীদের সঙ্গেই উৎসবে মাতবেন মোদীও! জানেন কীভাবে?
Delhi Vote Result 2025: দিল্লির বুকে নয়া ইতিহাস। ২৭ বছরের দীর্ঘ অপেক্ষার শেষ। দিল্লির মসনদে আরও একবার ডবল ইঞ্জিন। এখনও পর্যন্ত যা ট্রেন্ড বিজেপি ৪৬ টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে কেজরিওয়ালের দল এগিয়ে রয়েছে ২১ টি আসনে। দিল্লির মানুষের রায় কার্যত স্পষ্ট। কেজরিওয়াল নয়, মোদী-শাহের উপরেই ভরসা রেখেছে সে রাজ্যের মানুষ। আর এরপরেই অকাল হোলির উৎসবে মাতোয়ারা বিজেপি নেতা-কর্মীরা।
গেরুয়া আবির উড়িয়ে লাড্ডু খাইয়ে চলছে উৎসব (Delhi Vote Result 2024) । উৎসবে সামিল হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) । যা খবর, সন্ধ্যায় বিজেপি সদর দফতর যাবেন তিনি। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা সহ প্রথম সারির নেতারা তাঁকে স্বাগত জানাবেন। এরপর ৭টা ৪৫ নাগাদ নেতা-কর্মীদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে পারেন বলে শোনা যাচ্ছে ।

যদিও বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, ৮টা থেকে বক্তব্য রাখতে পারেন মোদী। ইতিমধ্যে যদিও দিল্লির বিজেপি অফিসে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা-কর্মীরা। আসছেন জয়ী প্রার্থীরাও। যা খবর, সেখানে একটি ছোট বৈঠক হওয়ার কথা আছে। এরপরেই বিজেপি সদর দফতরে উপস্থিত থাকবেন দিল্লির প্রথম সারির নেতারা। তাঁদের সঙ্গে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লির পাতপারগাঞ্জ বিধানসভা আসন (Patparganj constituency) থেকে লড়াই করেছেন রবিন্দ্রর সিং ন্যাগি (Ravinder Singh Negi)। তিনি জানান, এই জয় সম্পূর্ণ ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়। দিল্লির বুক থেকে আপদ সরকারকে কেন সরানোর প্রয়োজন তা দিল্লির মানুষকে বোঝাতে পেরেছেন প্রধানমন্ত্রী। আর সেজন্যেই এই জয় বলে মন্তব্য করেছেন ওই বিজেপি নেতা।
অন্যদিকে বিজেপি প্রার্থী রমেশ বিধুরী বলেন, "জনগণ বিজেপিকে একটি নির্ণায়ক রায় দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, দিল্লি দেশের অন্যান্য অংশের সাথে সাথে এগিয়ে যাবে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে জাতীয় রাজধানী থেকে AAP নির্মূল হবে"। যদিও এহেন ফলাফল নিয়ে এখনওপর্যন্ত আপেের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। সকাল থেকে অতিশিকে দেখা গেলেও কেজরিওয়াল সংবাদমাধ্যমের সামনে আসেনি। যা খবর, বাড়ি থেকেই গোটা ফলাফলের দিকে নজর রেখেছেন আপ সুপ্রিমো।












Click it and Unblock the Notifications