২০১৯ লোকসভা ভোটের ফলাফলের পর থেকে ষড়যন্ত্রের ছক! দিল্লির অশান্তি ঘিরে চার্জশিটে কোন ইঙ্গিত

২০২০ সালের শুরুতেই দিল্লির অশান্তি ঘিরে চার্জশিট পেশ হয়ে গিয়েছে। হিংসার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট গঠিত হয়েছে। আর সেখানেই মোদী সরকারের জয়ের পর এই হিংসা ঘিরে একাধিক তত্ত্ব তুলে ধরা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক এই সমস্ত তত্ত্ব ও তথ্য।

 ভোট ও পরবর্তীকালের অশান্তি

ভোট ও পরবর্তীকালের অশান্তি

চার্জশিটে বলা হয়েছে, দিল্লি হিংসার ঘটনায় মূল ষড়যন্ত্রকারীদের জনসমক্ষের বক্তব্য থেকে স্পষ্ট যে তারা হিংসায় উস্কানির দিকে ঝুঁকতে থাকেন, ২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফলের পর থেকেই। উল্লেখ্য, চার্জশিটে প্রাক্তন আমআদমি পার্টি কাউন্সিলর থেকে শুরু করে একাধিক জনের নাম রয়েছে।

 রাজনীতি ও অশান্তির বাতাবরণ

রাজনীতি ও অশান্তির বাতাবরণ

চার্জশিট বলছে, যেভাবে হিংসাকে ব্যবহার করে রাজনৈতিক দাবি দাওয়া পেশ হয়েছে, তা সন্ত্রাসের অন্য একটি রূপ। এক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বম্ব ব্যবহারের ঘটনাকে তুলে ধরা হয়েছে।

ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে বার্তা

ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে বার্তা

চার্জশিট বলছে , যে ঘটনা প্রাণ কেড়েছে ৫০ জনের, ৫০০ জন আহত হয়েছেন,তার ছক বহু আগে কষা হয়েছে। চার্জশিটের দাবি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যে তথ্য মিলেছে, তাতে দেখা গিয়েছে সিএএ বিরোধিতা ও ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের বিরোধিতা একযোগে করতেই এভাবে হিংসার ছক কষা হয়।

 সরকার ফেলার ছক!

সরকার ফেলার ছক!

চার্জশিটে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে, যারা এই অশান্তির ষড়যন্ত্র করেছে, তারা মূলত সরকার ফেলার ছক কষা শুরু করেছিল। গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে পাখির চোখ করেই গোটা ঘটনার রূপরেখা তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে চার্জশিটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+