দিল্লির সুলতানপুরীর ঘটনার পুনরাবৃত্তি, নয়ডায় ডেলিভারি বয়কে পিষে নিয়ে গেল গাড়ি, যোগীর রাজ্যেও একই কাণ্ড
দিল্লির সুলতানপুরীর ঘটনার পুনরাবৃত্তি, নয়ডায় ডেলিভারি বয়কে পিষে নিয়ে গেল গাড়ি, যোগীর রাজ্যেও একই কাণ্ড
দিল্লির সুলতানপুরীর মতই মর্মান্তিক দুর্ঘটনা এবার নয়ডায়। এক ডেলিভারি বয়কে ধাক্কা দিয়ে তাকে চাকায় পিষে নিয়ে গেল একটি গাড়ি। আবার উত্তর প্রদেশের বন্ডাতেও ঘটেছে সেরকমই একটা ঘটনা। সেখানেও এক মহিলাকে ট্রাকে ধাক্কা মেরে চাকায় পিষে নিয়ে যায় বেশ কিছুটা দূর। কয়েকদিন আগে দিল্লির সুলতানপুরীতে মর্মান্তিক দুর্ঘটনা নজর কেড়েছে গোটা দেশের। সেখানে ২০ বছরের এক তরুণী স্কুটি চালককে গাড়িতে পিষে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় ১ ঘণ্টা ধরে।

দিল্লির সুলতানপুরীর ঘটনার পুনরাবৃত্তি
নতুন বছরের প্রথম দিনেই রাজধানীর বুকে ঘটে গিয়েছে ভয়ঙ্কর মর্মান্তিক একটি দুর্ঘটনা। ২০ বছরের তরুণী স্কুটি চালককে গাড়িতে পিষে টেনে নিয়ে যাওয়া হয়েছিল ১ ঘণ্টা ঘরে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নয়ডায়। সেখানে এক ডেলিভারি বয়কে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। এই দুর্ঘটনাটি ঘটেছিল নিউইয়ার ইভের দিন। গাড়িটি খুব কাছে এসে ধাক্কা মারে সুইডির ডেলিভারি বয়কে। স্কুটি চালাচ্ছিল সে। গাড়ির ধাক্কায় ৫০০ মিটার দূরে ছিটকে পড়েছিল সেই ডেলিভারি বয়। তারপরে তাকে চাকায় পিষে বেশ কিছুটা নিয়ে যায় গাড়িটি। কুশল নামে মৃত যুবকের দাদা পরে জানতে পারে সেই মর্মান্তির দুর্ঘটনার কথা।

উত্তর প্রদেশে মহিলাকে পিষে দিল ট্রাক
উত্তর প্রদেশের বন্ডাতেও একই ঘটনা ঘটেছে। সেখানে পুস্পা নামে উত্তর প্রদেশ বিশ্ববিদ্যালয়ের এক মহিলা কর্মীকে ট্রাকে পিষে দিয়ে গেল। সেই মহিলাও স্কুটিতে করে যাচ্ছিলেন। ট্রাকটি দ্রুত গতিতে এসে স্কুটিকে ধাক্কা দেয়। তারপরে স্কুটি সহ ৩ কিলোমিটার পর্যন্ত মহিলাকে পিষে নিয়ে যায় ট্রাকটি। দেহটি চাকায় আটকে থাকা অবস্থাতেই গাড়িটিতে আগুন ধরে গিয়েছিল। স্কুটিটি একেবারেই পুড়ে গিয়েছে। বাড়ির দরকারি জিনিস কিনতে স্কুটিতে বেরিয়েছিলেন ওই মহিলা।

দিল্লির সুলতানপুরীর দুর্ঘটনা
দিল্লির সুলতানপুরীতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল বছরের প্রথম দিনেই। ২০ বছরের এক তরুনীকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি পিষে দেয়। এবং স্কুটি সহ তরুণীকে পিষে নিয়ে গাড়িটি প্রায় এক ঘণ্টা পর্যন্ত চলেছিল। পরে গাড়িটি থেকে স্কুটিটি এবং দেহটি সরিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। নিছক দুর্ঘটনা না খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। অভিযুক্তদের লাই ডিটেক্টর টেস্টও করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রক ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনার সময় তরুণী বান্ধবী সেখানে ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কথা জেনেও তিনি কাউকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে যান। তরুণীর সেই বান্ধবীকেও জেরা করেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই মৃতার পরিবারের সঙ্গে দেখা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন ওই তরুণী।












Click it and Unblock the Notifications