দিল্লিতে অপহরণ করে নাবালিকাকে গণধর্ষণ, ছুঁড়ে ফেলা হল গাড়ি থেকে

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : ফের গণধর্ষণের ঘটনায় কালিমালিপ্ত হল রাজধানী দিল্লি। ১৪ বছরের এক নাবালিকাকে দক্ষিণ দিল্লির রানলোহা এলাকায় গাড়িতে ধর্ষণ করে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। [ধর্ষণে শীর্ষ স্থানাধিকারী ১০ টি দেশের তালিকা]

পুলিশ জানিয়েছে, নবম শ্রেণির নিগৃহীতা ছাত্রীটি অভিযুক্তদের মধ্যে একজনকে চিহ্রিত করেছে। শচীন নামে সেই দুষ্কৃতী একই এলাকার বাসিন্দা। [বাবা, দাদা, কাকার হাতে ২ বছর ধরে ধর্ষিত নাবালিকা, মা বলছেন, 'ওরা তো আপনজন'!]

দিল্লিতে অপহরণ করে গণধর্ষণ, ছুঁড়ে ফেলা হল গাড়ি থেকে

জানা গিয়েছে, শচীন ও তার দুই বন্ধু মিলে নাবালিকাটি স্কুলে যাওয়ার সময়ে প্রথমে তাকে অপহরণ করে। পরে রানলোহার একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে গাড়িতে ধর্ষণ করে। এরপর রাতের দিকে বাড়ির কাছে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। [সমকামী 'রোগ' সারাতে সন্তানের ধর্ষণ করায় মা-বাবাই!]

মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় ধর্ষিতার পরিবারের লোকেরা পুলিশে অভিযোগ জানান। পরে গভীর রাতে মেয়ে ফিরলে গোটা ঘটনা জানতে পেরে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও পসকো ধারায় গণধর্ষণ ও অপহরণের মামলা রুজু করেছে পুলিশ। [আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে এনে ২০ দিন ধরে ধর্ষণ]

নাবালিকা স্কুলছাত্রী জানিয়েছে, গোটা ঘটনাটিকে ভিডিও রেকর্ডিং করে রেখে তাকে ভয় দেখানো হয়েছিল। পুলিশে বা কাউকে জানালেই তা ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হবে। [ধারের টাকা শোধ করতে না পারায় ভাইয়ের বউকে অচৈতন্য করে ধর্ষণ]

ঘটনায় অভিযোগ পেয়েই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি একজনের খোঁজে তল্লাশি চলছে। [ভারতের ১০ অসংবেদনশীল রাজনীতিবিদ]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+