বড় ধাক্কা কেজরিওয়ালের! বিজ্ঞাপনের জন্য ১০ দিনের মধ্যে ১৬৩ কোটি টাকা মেটানোর নির্দেশ

বড় ধাক্কা কেজরিওয়ালের! বিজ্ঞাপনের জন্য ১০ দিনের মধ্যে ১৬৩ কোটি টাকা মেটানোর নির্দেশ

সরকারি বিজ্ঞাপণের আড়ালে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ। যার জেরে আপ আদমি পার্টিকে ১৬৩.৬২ কোটি টাকা ১০ দিনের মধ্যে মেটাতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে উল্লেখ করা প্রয়োজন এব্যাপারে একমাস আগেই মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর।

সুদে-আসলে ১৬৩.৬২ কোটি

সুদে-আসলে ১৬৩.৬২ কোটি

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে স্যাক্সেনা একমাস আগে নির্দেশ দিয়ে বলেছিলেন সরকারি বিজ্ঞাপন হিসেবে দেখানো আপের রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য ৯৭ কোটি টাকা আদায় করতে। তারপরেই এই সরকারি নির্দেশ। দিল্লির ডিরেক্টরেট অফ ইনফর্মেশন অ্যান্ড পাবলিসিটির তরফে পাঠানো নির্দেশিকায় সুদ অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে ১০ দিনের মধ্যে পুরো অর্থ জমা দেওয়া বাধ্যতামূলক। ২০১৭-র ৩১ মার্চ পর্যন্ত বিজ্ঞাপন বাবদ ব্যয়ের পরিমাণ ছিল ৯৯.৩১ কোটি টাকা। এরপর এর সঙ্গে ৬৪.৩১ কোটি টাকা সুদ যুক্ত হয়েছে।

না দিলে আইনি ব্যবস্থা

না দিলে আইনি ব্যবস্থা

সূত্রের খবর অনুযায়ী, আপ যদি এই নির্দেশিকাকে গুরুত্ব না দেয় কিংবা টাকা না মেটায় তাহলে দলের সম্পত্তি অ্যাটাচ করা হতে পারে। এছাড়াও অন্য আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। তবে এব্যাপারে দিল্লির সরকার কিংবা আপের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তদন্তে সামনে আসে পুরো বিষয়

তদন্তে সামনে আসে পুরো বিষয়

দিল্লি সরকারের স্পেশাল অডিট টিম বিজ্ঞাপন নিয়ে অডিট করে। তার আগে অবশ্য দিল্লি হাইকোর্টের তরফে সরকারি বিজ্ঞাপনে বিষয়বস্তু নিয়ন্ত্রণ কমিটিকে এব্যাপারে নির্দেশ দিয়েছিল। সরকারি তহবিল ব্যবহার করে সরকারে থাকা রাজনৈতিক দলের ভারমূর্তি উদ্ধার করা হয়েছে কিনা তা দেখতে তদন্ত শুরু হয়। সুপ্রিম কোর্টের রায়ের পরেও এই ধরণের ঘটনা ঘটতে থাকায় ব্যয় হওয়া অর্থ পরিশোধের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়।

 কী রয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে

কী রয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে

দিল্লির ডিরেক্টরেট অফ ইনফর্মেশন অ্যান্ড পাবলিসিটির তরফে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, সরকারের কোষাগারে ৯৯.৩১ কোটি টাকা ফেরত দিতে অনুরোধ করা হচ্ছে। এই নোটিশ জারির ১০ দিনের মধ্যে পুরো টাকাটা পরিশোধ করতে হবে। মাস খানেক আগে দিল্লির উপরাজ্যপাল যখন টাকা আদায়ের নির্দেশ দিয়েছিলেন, সেই সময় আপ বলেছিল, এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা নেই দিল্লির উপরাজ্যপালের। এদিকে আপের তরফে দিল্লির উপরাজ্যপালের নির্দেশকে নতুন প্রেমের চিঠি বলে কটাক্ষ করা হয়েছে। তাদের অভিযোগ উপরাজ্যপাল যা কিছু করছেন, সবটাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে। আপ বলেছেন, দিল্লির মানুষকে যত বেশি চিন্তিত রাখায় যায়, ততই খুশি হয় আপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+