Delhi Result 2025: আপের পরাজয়ের জন্য দায়ী কেজরিওয়াল, তীব্র সমালোচনায় সরব প্রশান্ত ভূষণ-যোগেন্দ্র যাদবরা

গণ আন্দোলন থেকেই রাজনীতিতে প্রায় উল্কার গতিতেই উত্থান হয় অরবিন্দ কেজরিওয়ালের। ২০১৩ সালে দিল্লির ক্ষমতা দখল করে আম আদমি পার্টি। এরপর থেকে দিল্লি বিধানসভা ভোটে শুধুই দাপট দেখিয়েছে আপ। তবে এবার আপের পতন ঘটল। মোদী ম্যাজিকে ভর করেই দিল্লির ক্ষমতা দখল করল বিজেপি।

দিল্লি নির্বাচনে আপ হারতেই অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করলেন প্রশান্ত ভূষণ এবং যোগেন্দ্র যাদব। এই দুই জন আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। কিন্তু আপ দল থেকে দুই জনেই বহিষ্কৃত হয়েছেন আগেই। দিল্লি ভোটে আপ হারতেই একদা রাজনৈতিক সহকর্মী কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ করলেন দুই জনেই।

দলীয় নীতি এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৫ সালে প্রশান্ত ভূষণ এবং যোগেন্দ্র যাদবকে আপ থেকে বহিষ্কার করা হয়। এরপর সমাজকর্মী তথা রাজনীতিবিদ যোগেন্দ্র যাদব স্বরাজ ইন্ডিয়া দল প্রতিষ্ঠা করেন। এই দুই জন দিল্লিতে আপের পরাজয়ের জন্য সরাসরি কেজরিওয়ালকেই দায়ী করেছেন।

প্রশান্ত ভূষণ বলেছে, দিল্লিতে আপের এই ফলাফলের জন্য কেজরিওয়াল দায়ী। বিকল্প রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে গঠিত একটি দলের আরও স্বচ্ছ থাকা প্রয়োজন ছিল। অরবিন্দ কেজরিওয়াল নিজে দলের উপর একাধিপত্য বিস্তার করেন। তিনি নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হওয়ার পথ থেকে আপ দলে দুর্নীতি প্রবেশ করে। লোকপালের কোনও নীতিই তারা অনুসরণ করেনি।

একইসঙ্গে প্রশান্ত ভূষণ বলেন, কেজরিওয়াল নিজে শীসমহলে থাকতে শুরু করেন, দামি গাড়ি ব্যবহার করেন। নিজেই অস্বচ্ছ কাজকর্মে জড়িয়ে পড়েন। এরফলে সাধারণ মানুষের মধ্যে আপের ভাবমূর্তি নষ্ট হয়।

অন্যদিকে কেজরিওয়ালকে নিশানা করেছেন একদা তাঁর রাজনৈতিক সতীর্থ যোগেন্দ্র যাদবও। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, এই পরাজয় শুধু আপের ক্ষতি নয় একইসঙ্গে ১০-১২ বছর আগে এই দেশে যারা বিকল্প রাজনীতির স্বপ্ন দেখেছিল তাদের সবার কাছে এই পরাজয় একটা বড় ধাক্কা। ক্ষমতায় আসার পর থেকে বিকল্প রাজনীতির পথ থেকে অনেক দূরে চলে গিয়েছে। বিকল্প রাজনীতিতে হাল ছেড়ে দেয় এবং কল্যাণমূলক প্রকল্পগুলোও তাদের তালিকার বাইরে চলে যায়। যার প্রভাব দেখা গেল এবার ভোটের ফলাফলে।

গণ আন্দোলনের নেতা থেকে রাজনীতির ক্ষমতার অলিন্দে প্রবেশ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ইউপিএ আমলে লোকপাল আন্দোলনে আন্না হাজারের সহযোদ্ধ ছিলেন কেজরিওয়াল। আন্না হাজারেও কেজরিওয়ালের দলের তীব্র সমালোচনা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+