লালকেল্লায় বিস্ফোরণ, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী মোদীর সমবেদনা পরিবারকে
দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের ঘটনায় অন্তত দশজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকজন। নিহতদের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনায় ২৪ জনের বেশি আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিন এক্সে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী মোদী তাঁর পোস্টে উল্লেখ করেন, "আজ সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন। ক্ষতিগ্রস্তদের কর্তৃপক্ষ সাহায্য করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।"
সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে একটি সিগন্যালে থেমে থাকা একটি হুন্ডাই আই২০ গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১০ জন প্রাণ হারান এবং ২৪ জন গুরুতর আহত হন। আহতদের জরুরি চিকিৎসার জন্য এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার পর রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি মেট্রো স্টেশন, সরকারি ভবন এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা হিসেবে মুম্বই পুলিশও তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সক্রিয়ভাবে কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা প্রদান করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।












Click it and Unblock the Notifications