ভারতের এই রাজ্যে অলিতে-গলিতে অবৈধ বাংলাদেশি, একী কাণ্ড! মাত্র কয়েকদিনের মধ্যেই...
Delhi Police: অবৈধভাবে কতজন বাংলাদেশি (Bangladeshi) ভারতে প্রবেশ করেছেন, তাঁরা কোথায় আছেন, তা খতিয়ে দেখতে বিশেষ টিম নামিয়েছিল দিল্লি পুলিশ। ইতিমধ্যেই শতাধিক সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন পুলিশ। দিল্লি পুলিশ এমন ১৭৫ জনকে চিহ্নিত করেছে যারা বর্তমানে কোনও বৈধ কাগজপত্র ছাড়াই দিল্লিতে বসবাস করেন।
তাঁদের সবার পরিচয় খতিয়ে দেখা হবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দিল্লির পার্শ্ববর্তী থানা এলাকার বাসিন্দা ওই ১৭৫ জনই। দিল্লি পুলিশের বিবৃতি অনুযায়ী সংবাদসংস্থা এএনআইন জানিয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীর বাড়বাড়ন্ত রুখতে দিল্লি পুলিশ (Delhi Police) চিহ্নিতকরণ শুরু করে দিয়েছে। নথি পাওয়া না গেলেই সেই ব্যক্তিকে চিহ্নিত করা হচ্ছে।

পুলিশের তরফে জানানো হয়েছে এই অভিযানে দরজায় দরজায় গিয়ে নথি যাচাই করা হয়েছে। এখনও পর্যন্ত যাঁদের চিহ্নিত করা হয়েছে, তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধুমাত্র শহরাঞ্চলে নয়, প্রত্যন্ত এলাকাতেও পাঠানো হচ্ছে পুলিশ। কোনও সমস্যা দেখা গেলেই নেওয়া হবে ব্যবস্থা।
জানা গিয়েছে, বিভিন্ন থানার পুলিশকে নিয়ে ওই টিম তৈরি করা হয়েছে। লেফট্যানেন্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার নেতৃত্বে এই তল্লাশি অভিযান চলছে রাজধানী দিল্লি জুড়ে। এমনকী সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিভিন্ন স্কুলেও এই বিষয়ে অভিযান পুলিশের তরফে চালানো হচ্ছে। চলছে একেবারে কড়া নজরদারি। বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই তল্লাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুধু দিল্লি নয়, কলকাততেও পুলিশের তরফে নজরদারি বাড়ানো হয়েছে।
বিভিন্ন যায়গায় চালানো হচ্ছ খোজখবর। বাংলাদেশ জুড়ে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়েছে, তারপর অনুপ্রবেশ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে সীমান্তে কড়া পাহারা দিচ্ছে বিএসএফ। চোখ এড়িয়ে কেউ যাতে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক রয়েছে তারা।
অন্যদিকে, বাংলা, অসম এবং কেরল থেকে সম্প্রতি জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ আছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও অভিযোগ উঠেছে, বাংলায় ঢুকে অনেকেই ভুয়ো পরিপত্র সংগ্রহ করে, ভুয়ো পাসপোর্ট বানিয়ে নিচ্ছেন বাংলাদেশ থেকে এসে। এই অবস্থায় চরম সতর্ক অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলিও।












Click it and Unblock the Notifications