বয়েস লকার রুমের অশ্লীল চ্যাটের নেপথ্যে রয়েছে এক কিশোরীর হাত ! জানাচ্ছে দিল্লি পুলিশ

বয়েস লকার রুমের অশ্লীল চ্যাটের নেপথ্যে রয়েছে এক কিশোরীর হাত ! জানাচ্ছে দিল্লি পুলিশ

গত সপ্তাহেই 'বয়েস লকার রুমে’ দিল্লির বেশ কিছু অভিজাত স্কুলের ছাত্রদের অশ্লীল চ্যাট ঘিরে উত্তাল হয়ে ওঠে নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ওই গ্রুপের অন্দরের খবর বাইরে চলে আসায় ধিক্কার জানাতে থাকেন সমাজের একা বড় অংশ। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও ওঠে।

বয়েস লকার রুমের অশ্লীল চ্যাটের নেপথ্যে এক কিশোরী ?

বয়েস লকার রুমের অশ্লীল চ্যাটের নেপথ্যে এক কিশোরী ?

সূত্রের খবর, সহপাঠিনীদের গণধর্ষন থেকে শুরু করে তাদের অশ্লীল ছবি পাঠিয়ে তা নিয়ে এই গ্রুপ চ্যাট করতো অভিযুক্ত ছাত্রেরা। কিন্তু এবার এই ঘটনায় উঠে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এক নতুন মোড়ও খুঁজে পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। দিল্লি পুলিশের সাইবার সেল জানাচ্ছে এই ঘটনার পিছনে রয়েছে এক কিশোরীর হাত।

গোটা ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য

গোটা ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য

বর্তমানে দিল্লি পুলিশ জানাচ্ছে গোটা ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে তারা দেখতে পান ইনস্টাগ্রাম গ্রুপের কথোপকথনে ‘গণ-ধর্ষণ' সম্পর্কে মন্তব্যটি নাকি মোটেই ইনস্টাগ্রাম চ্যাটরুমে করা হয়নি। পুলিশের মতে, ছাত্রদের প্রতিক্রিয়া জানতেই একটি ছেলের নামে ফেক আইডি খুলে ওই মন্তব্য করেছেন এক কিশোরী। সূত্রের খবর, যে মেয়েটি ওই কাজ করেছে সে আসলে ওই ‘বয়েস লকার রুমের' সদস্যই নয়।

‘সিদ্ধার্থ’ নামে ফেক আইডি খোলে ওই কিশোরী

‘সিদ্ধার্থ’ নামে ফেক আইডি খোলে ওই কিশোরী

দিল্লি পুলিশের সাইবার সেলর মতে, জনৈক ওই কিশোরী এক অপ্রাপ্ত বয়স্ক কিশোরের পরিচয়ে একটি জাল স্ন্যাপচ্যাট প্রোফাইল খোলে। সেখানেই আর একটি অপ্রাপ্তবয়স্ক কিশোরের সঙ্গে নিজেকেই যৌন হেনস্থা করা নিয়ে আলোচনা করে সে। ফেক প্রোফাইলে ওই কিশোরী নিজের নাম রেখেছিল সিদ্ধার্থ। সেখানেই সে নিজের সম্পর্কে একটি আপত্তিকর পোস্ট করে বলে অভিযোগ। তারপর অন্যান্য সদস্যরাও এই ব্যাপারে নিজেদের মতামত দিতে থাকে।

বয়েজ লকার রুম ইনস্টাগ্রাম স্ক্রিনশটের সঙ্গে যুক্ত হয়ে যায় স্ন্যাপ চ্যাটও

বয়েজ লকার রুম ইনস্টাগ্রাম স্ক্রিনশটের সঙ্গে যুক্ত হয়ে যায় স্ন্যাপ চ্যাটও

পুলিশ সূত্রে খবর, ছেলেদের চারিত্রিক দৃঢ়তা যাচাই করার জন্য ওই মেয়েটি নাকি ছেলে সেজে ওই মন্তব্য করেছে। তাই সিদ্ধার্থ সেজে নিজেকে নিয়েই ওই অশ্লীল মন্তব্য করে কিশোরীটি। কিন্তু যে ছেলেটিকে সে মেসেজ গুলি পাঠায় সে তার প্রস্তাবে প্রাথমিক ভাবে সাড়া দেয়নি বলে জানা যাচ্ছে। ফলত চ্যাট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বয়েজ লকার রুম ইনস্টাগ্রাম স্ক্রিনশটের সঙ্গে কোনোভাবে এই স্ন্যাপচ্যাট আলোচনাও যুক্ত হয়ে যায় ও তা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে। ফেক আইডি তৈরি করা ঠিক না হলেও মেয়েটির কওনও অসৎ উদ্দেশ্য না থাকায় ওই মেয়েটি বা ছেলেটির বিরুদ্ধে কোনও মামলা করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+