পাকিস্তানে যাওনি কেন? স্কুলে ছাত্রদের উদ্দেশে সাম্প্রদায়িক মন্তব্যে অভিযুক্ত দিল্লির শিক্ষক
স্কুলে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে সাম্প্রদায়িক মন্তব্যে অভিযুক্ত শিক্ষিকা। দিল্লির শিক্ষিকা মুসলিম ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেছিলেন কেন তাদের পরিবার দেশভাগের সময় পাকিস্তানে যায়নি। মুসলিম ছাত্রদের বিরুদ্ধে এহেন অবমাননাকর মন্তব্যের জন্য দিল্লির শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
স্কুলে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে সাম্প্রদায়িক ও অবমানকর মন্তব্য করেছেন বলে চার পড়ুয়া শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। ছাত্রদের অভিযোগ, ওই শিক্ষক তাঁদের জিজ্ঞাসা করেছিলেন, কেন দেশভাদের সময় তাদের পরিবার পাকিস্তানে যায়নি। দিল্লি পুলিশের পড়ুয়াদের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে।

দিল্লি পুলিশ এই ঘটনায় মামলা রুজু করার পর তদন্তও শুরু করেছে বিদ্যাল্যের শিক্ষিকা হেমা গুলাটির বিরুদ্ধে। দিল্লির একটি সরকারি স্কুলের শিক্ষিকার এহেন মন্তব্যে অভিযোগ দায়ের হওয়ার পর উদ্বেগে পড়ুয়াদের পরিবার। স্কুলের মধ্যে যে এমন ধরনের মন্তব্য হতে পারে, তাও আবার একজন শিক্ষিকা এমন মন্তব্য করছেন, তা খুবই উদ্বেদের।
ওই শিক্ষিকাকে বরখাস্ত করার দাবি করেছেন অভিভাবকরা। স্কুলের দুই ছাত্রের একজন অভিভাবক বলেন, যদি এই শিক্ষিকাকে শাস্তি না দেওয়া হয়, অন্যরা উৎসাহিত হবে। শিক্ষক-শিক্ষিকাদের বলা উচিত তাঁদের যে বিষয়ে জ্ঞান রয়েছে, সেইসব বিষয়ে শেখান। কিন্তু যে বিষয়ে তাদের কোনও জ্ঞান নেই, সে বিষয়ে যেন না কথা বলেন।
সেইসঙ্গে ওই শিক্ষিকাকে অপসারণের দাবি জানান। পুলিশ জানিয়েছে, আমরা এই বিষয়ে একটি এফআইআর নতিভুক্ত করেছি। একজন সিনিয়র পুলিশ অফিসার বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতে এফাইআর নথিভুক্ত করেছি। তদন্তও শুরু করা হয়েছে। তদন্ত সাপেক্ষেই ব্যবস্থা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications