Delhi: '৩০,০০০ ডলার না দিলে সব উড়িয়ে দেব', একের পর এক স্কুলে রহস্যজনক ইমেল! থরহরি কম্পন পুলিশ প্রশাসনে
Delhi: দিল্লির একের পর এক স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! আর তা ঘিরে রাজধানী জুড়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। জানা যাচ্ছে, অন্তত ৪০ টি স্কুলে বোমা মারার হুমকি দিয়ে ইমেল পাঠানো হিওয়েছে। হুমকি মেল এসেছে ডিপিএস, আরকে পুরম, পশ্চিম বিহারের জিডি গোয়েংকাতেও। আর এরপরেই একের পর এক স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশের (Delhi Police) বিশাল টিম আসে দমকল এবং বম্ব স্কোয়াডারের আধিকারিকরা। একের পর এক স্কুলে তল্লাশি শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। অন্যদিকে কোথা থেকে এই ই-মেল পাঠানো হয়েছে তাও খোঁজা শুরু হয়েছে (Delhi) ।

এখনও পর্যন্ত দীর্ঘ তল্লাশিতে স্কুলগুলি থেকে রহস্যজনক এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এখনও। আছেন পুলিশের (Delhi) দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে স্কুলগুলিতে এহেন হুমকি ইমেল পাঠানো হয়। সেই মতো সকালে স্কুল খুলতেই বিষয়টি সামনে আসে।
তা দেখা মাত্র একের পর এক স্কুলের তরফে স্থানীয় পুলিশের তরফে যোগাযোগ করা হয়। কার্যত সাত সকালে একের পর এক ফোন বাজতে থাকে পুলিশের কন্ট্রোল রুমে। যা নিয়ে একেবারে হকচকিয়ে যান শীর্ষ আধিকারিকরাও। রাতারাতি সমস্ত স্কুলকে ছুটি দিয়ে দেওয়া হয়। ছাত্রদের নিরাপদে বার করে দেওয়া হয়।
#WATCH | Delhi: Visuals from outside Mother Mary's School in Mayur Vihar - one of the schools that received bomb threats, via e-mail
— ANI (@ANI) December 9, 2024
More than 40 schools received bomb threats via e-mail, in Delhi, today. pic.twitter.com/XrQHYhkP7x
Delhi: জানেন ইমেলে কী চাওয়া হয়েছে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঠানো ইমেলে দেখা হয়েছে, দেওয়ালে পোঁতা রয়েছে বোমা। একাধিক বোমা রাখা হয়েছে। বিস্ফোরণে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। আর সেখানেই ৩০,০০০ ডলার দেওয়ার কথা বলা হয়েছে। আর তা না পেলে সমস্ত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুশিয়ারি স্কুলগুলিকে পাঠানো ইমেলে লেখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এহেন হুমকি ইমেল একটা আইডি থেকে এসেছে নাকি একাধিক তা এখনও জানা যায়নি।
বলে রাখা প্রয়োজন, এই ঘটনা নতুন নয়, চলতি বছরের মে মাসে দিল্লির ৬০ টি স্কুলে হুমকি মেল পাঠানো হয়। শুধু তাই নয়, একের পর এক হুমকির ঘটনাও ঘটেছে। তা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়। কোনও ঘটনাকেই হালকা ভাবে নিচ্ছে না দিল্লি পুলিশ। যা খুবই তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications