Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনার সংক্রমণে আতঙ্ক! শনিবার থেকেই বিমানবন্দরে ডিউটির নির্দেশ সরকারি শিক্ষকদের

করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ। আর সেখানে দাঁড়িয়ে রাজধানীতে করোনা রুখতে বড়সড় সিদ্ধান্ত। সরকারি স্কুলের সমস্ত (Government teacher) শিক্ষকদের দিল্লি বিমানবন্দরে ডিউটি করার নির্দেশ। আগামী ৩১ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এই নি

করোনা নিয়ে বাড়ছে উদ্বেগ। আর সেখানে দাঁড়িয়ে রাজধানীতে করোনা রুখতে বড়সড় সিদ্ধান্ত। সরকারি স্কুলের সমস্ত (Government teacher) শিক্ষকদের দিল্লি বিমানবন্দরে ডিউটি করার নির্দেশ। আগামী ৩১ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশ (Delhi Airport) কার্যকর থাকবে বলেও জানা যাচ্ছে।

বিমানবন্দরে যাতে সমস্ত যাত্রীদের করোনা গাইডলাইনের (Covid Guideline) পালন সুনিশ্চিত করা যায় সেজন্যেই এই নজিরবিহীন নির্দেশ দিল্লির আম আদমি সরকারের।

আর এই নির্দেশ ঘিরেই যাবতীয় বিতর্ক তৈরি হয়। এভাবে সরকারি শিক্ষকদের এভাবে বিমানবন্দরে মোতায়েন করা যায় কিনা তা নিয়ে নয়া বিতর্ক উঠতে শুরু করেছে।

সমস্ত স্কুল বন্ধ থাকবে।

সমস্ত স্কুল বন্ধ থাকবে।

দিল্লিতে Winter Vaccation শুরু হয়েছে। আর সেই কারণে সমস্ত স্কুল বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে, বিদেশ থেকে আসা যাত্রীরা যাতে কোভিড থেকে সুরক্ষার নির্দেশিকা অনুসরণ করে তা নিশ্চিত করতে শিক্ষকদের মোতায়েন করা হবে। এমনটাই সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের। মনে করা হচ্ছে, এতে বাচ্চাদের কোনও সমস্যা হবে না। দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকে। কিন্তু কেজরি সরকার এমন সিদ্ধান্ত নিল? বিমানবন্দরের বাইরে সাধারণ মানুষের সঙ্গে মিশে করোনা সংক্রমণ ছড়াতে পারে। আর তা ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে শিক্ষকদের মোতায়েন করার উদ্যোগ দিল্লি সরকার নিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও দিল্লি বিমানবন্দর সহ দেশের একাধিক বিমানবন্দরে আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

৮৫ জন শিক্ষক দায়িত্ব পালন করবেন।

৮৫ জন শিক্ষক দায়িত্ব পালন করবেন।

ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশ করা হয়েছে। মোট ১৬ দিন বিভিন্ন শিফটে ৮৫ জন শিক্ষক দায়িত্ব পালন করবেন। এমনটাই নির্দেশে জানানো হয়েছে। অন্যদিকে আরও বেশ কিছু সিদ্ধান্ত দিল্লি সরকার নিয়েছে বলে জানা যাচ্ছে। যেমন দিল্লির আধিকারিকরা নিজেই সমস্ত সরকারী হাসপাতাল পরিদর্শন করবেন। শুধু তাই নয়, যে কোনও পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলির প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। বিশেষ করে আগামীকাল মঙ্গলবার দেশজুড়ে হাসপাতালগুলিতে বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে দিল্লি সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বার্তা

কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বার্তা

উল্লেখ্য, কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বলা হয়েছে মক ড্রিলে হাসপাতালের শয্যা, রসদ, মানব সম্পদ, মেডিক্যাল অক্সিজেন সরবরাহের ওপরে দৃষ্টি দিতে বলা হয়েছে। শনিবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেছএন, যে কোনও জরুরি অবস্থা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেই কারণে ২৭ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশে কোভিডে স্বাস্থ্য-সুবিধা যাচাই করতে মক ড্রিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+