অ্যাক্টিভ রোগীর সংখ্যা ব্যপক পতন, আনলক হচ্ছে রাজধানী, কবে থেকে জেনে নিন
অ্যাক্টিভ রোগীর সংখ্যা ব্যপক পতন, আনলক হচ্ছে রাজধানী, কবে থেকে জেনে নিন
বাংলায় যখন আরও ১৫ দিন বেড়েছে করোনা লকডাউন। সেখানে রাজধানী দিল্লি আনলকের পথে হাঁটছে। কঠোর সংযমের সাফল্য মিলেছে। ধীরে ধীরে আনলক প্রক্রিয়া শুরু করতে চলেছে কেজরিওয়াল সরকার। সোমবার থেকেই ধাপে ধাপে আনলক প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লিকে করোনা সংক্রমণ এখন অনেকটাই কম। শুক্রবার সাংবাদিক বৈঠক করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন অ্যাক্টিভ রোগীর সংখ্যা দিল্লিতে অনেকটাই কমেছে। ১.৫ শতাংশ কমেছে দিল্লিতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। এই নিয়ে দিল্লির লেফটেন্যান্ড গভর্নর অনিল বাইজালের সঙ্গে বৈঠক সেরেই তিনি গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মাত্র ১১০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার ভোর ৫টা পর্যন্ত লকডাউন বহাল থাকবে জানিয়েছেন তিনি। তারপর থেকে ধাপে ধাপে আনলক প্রক্রিয়া শুরু হবে।
সবার আগে নির্মাণ শিল্প এবং কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেজরিওয়াল। দিনমজুরদের কথা ভেবেইএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবক্ষেত্রের দোকান বাজার খোলা হবে। তবে নিয়ন্ত্রিত ভাবে। অর্থাৎ এক দিনে সব খুলে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। তবে বেসরকারি অফিস, স্কুল-কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। বন্ধ থাকবে দিল্লির মেট্রোরেল পরিষেবাও। বিবাহ এবং পারিবারিক অনুষ্ঠানে ২০ জনের বেশি অনুমতি দেওয়া হবে না। থার্ড ওয়েভের শঙ্কা নিয়েই সাহস করে ধাপে ধাপে আনলক প্রক্রিয়া শুরু করতে চলেছে দিল্লি। তবে এখনও পর্যন্ত মহারাষ্ট্র এবং অন্যান্য রাজ্য কিন্তু লকডাউনের পথেই রয়েছে।












Click it and Unblock the Notifications