Delhi Cold: বরফ নেই পহেলগাঁওয়ে, দিল্লিতে তাপমাত্রা নামল ৩ ডিগ্রিতে, কেন আবহাওয়ার খামখেয়ালি আচরণ
কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুম ভেঙেছে রাজধানী দিল্লির। তার উপরে হাড় কাঁপানো ঠান্ডা। তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রিতে। মরশুমের শীতলতম দিন দেখল রাজধানী। চলতি শীতের মরশুমে এই প্রথম তাপমাত্রা নামল ৩ ডিগ্রিতে। এর আগে তাপমাত্রার এতোটা পতন হয়নি।
তাপমাত্রার পারদ পতনে রাজধানী দিল্লির সঙ্গে টক্কর দিচ্ছে বঙ্গের বাঁকুড়া। বাঁকুড়ার তাপমাত্রা নেমে গিয়েছে ৮ ডিগ্রিতে। এদিকে উত্তরের দিল্লির পারদ যেখানে ৩ ডিগ্রিতে নেমেছে সেখানে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার তাপমাত্রা নেমে গিয়েছে ৮.৪ ডিগ্রিতে। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল যে তাপমাত্রার পারদ পতন হবেই। সেটাই হয়েছে। সামনেই মকড় সংক্রান্তি সেকারণে প্রতিবারই তাপমাত্রা নামে রাজ্যে এবারও নেমেছে।

কলকাতা শহরেও গত কাল রাত থেকে তাপমাত্রা নেমেছে। আজ সকাল থেকেও বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে শহরে। সোয়েটার চাদর মুড়ে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে সকলকে। রোদের তেজ গায়ে লাগছে না। রাজধানী দিল্লিরও ঘুম ভেঙেছে হাড় কাঁপানো ঠান্ডায়। শীতে জবুথবু শহর। যদিও শীত পড়ার প্রথম থেকেই বেশ পারদ পতন হয়ে চলেছে রাজধানী দিল্লিতে। গত ২ মাস ধরে দিল্লির তাপমাত্রা নেমেছে। তবে আজ মরশুমের শীতলতম দিন দিল্লিতে।
হাড় হিম করা বাতালে তাপমাত্রা নেমে গিয়েছে। তার সঙ্গে ঘন কুয়াশায় দৃশ্যমানতা এতোটাই কম যে ২৩টি দিল্লিগামী ট্রেন ৬-৭ ঘণ্টা দেরিতে চলছে। গোটা উত্তরভারত জুড়েই শৈত্য প্রবাহ চলছে। দৃশ্যমানতা কম থাকায় বিমান পরিষেবাও ব্যহত হয়েছে দিল্লিতে। সকালের প্রতিটি বিমান ৪ ঘণ্টা দেরিতে চলছে। ইতিমধ্যেই দিল্লি বিমানবন্দর থেকে যাত্রীদের নির্দেশিকা পাঠানো হয়েছে। আগে থেকে খবর নিয়ে বাড়ি থেকে বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার দিল্লিতে তাপমাত্রা নেমেছিল ৫ ডিগ্রিতে। সেটিও ছিল রেকর্ড তাপমাত্রা পতন। এদিকে যেখানে সত্যিকরেই এই সময় তুষারপাত হওয়ার কথা। সেই কাশ্মীরে এবার বরফ নেই। ডাললেক ঠান্ডায় জমে গেলেও পহেলগাঁওয়ে বরফের দেখা েনই। একেবারেই শুষ্ক আবহাওয়া। এই সময় কাশ্মীরে পর্যটকরা যান তুষারপাত দেখতে কিন্তুু এবার পহেলগাঁওয়ের আবহাওয়া তাঁদের নিরাশ করেছে।
এল নিনোই চুরি করেছে কাশ্মীরের তুষারপাত এমনই মনে করছেন আবহাওয়া বিদরা। হঠাৎ করে চলতি বছরে ভারতের বিভিন্ন সময়ে আবহাওয়ার যে বৈপরীত্য দেখা গিয়েছে তার নেপথ্যে রয়েছে এলনিনো এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। এল নিনোর কারণেই এবার কাশ্মীরে তুষারপাতে সংকট দেখা দিয়েছে। কয়েকদিন আগে নাসা উপগ্রহ যে ছবি পাঠিয়েছিল তাতে দেখা গিয়েছে কাশ্মীরের পাহাড়ে এবার কোনও তুষারপাতই হয়নি।












Click it and Unblock the Notifications