Delhi Assembly Election 2025: দিল্লিতে ত্রিমুখী লড়াইতে আপ, বিজেপি, কংগ্রেস; কবে হবে ভোট? ঘোষণা মঙ্গলে
Delhi Assembly Election 2025: ফেব্রুয়ারির ১৫ তারিখে ফুরোচ্ছে দিল্লি বিধানসভার মেয়াদ। তার আগেই ভোট হওয়ার কথা দিল্লিতে। মঙ্গলবার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন (Election Commission)। জানা গিয়েছে, দুপুর ২টোর সময় ঘোষণা করা হবে বিধানসভা ভোটের দিনক্ষণ (Poll Dates)।
দিল্লিতে বর্তমানে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি (Aam Aadmi Party)। তৃতীয়বার ফের মসনদে ফিরে হ্যাটট্রিক করার স্বপ্ন দেখছে তারা। এদিকে বিরোধী বিজেপি (BJP) তাদের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়েছে ভোট ময়দানে। দিল্লিতে ডবল ইঞ্জিন সরকার গড়তে চেয়ে আপকে নানাবিধ উপায়ে আক্রমণ শানাচ্ছে গেরুয়া শিবির।

তবে দিল্লিতে এবারে লড়াই ত্রিমুখী হয়ে পড়েছে। তার অন্যতম কারণ, কংগ্রেসের সঙ্গে জোটের পথে হাঁটেনি আপ। জাতীয় স্তরে বিজেপি বিরোধী ইন্ডি জোটের অন্যতম দুই শরিক হলেও দিল্লির বিধানসভা ভোটে কংগ্রেসের হাতে হাত দেয়নি আপের ঝাড়ু। লোকসভা ভোটে জোট করে আখেরে কোনও লাভ না হওয়াতেই এবারে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। আর তাই শাসকদল আপকে উৎখাত করতে শুধু বিজেপি নয়, লড়ছে কংগ্রেসও।
২০২৫ পড়তে না পড়তেই দিল্লিতে ভোট। তবে ২০২৪ সালে ঘটনাবহুল ছিল দিল্লির রাজনীতি। মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিয়ে আতিশী মারলেনাকে সিংহাসন ছেড়ে দেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জামিন পেয়ে বর্তমানে নিজের আম আদমি পার্টির হয়ে দিল্লিতে ভোটের প্রচারে নেমে পড়েছেন কেজরিওয়াল। জনতা জনার্দনের রায়েই তিনি ফের মসনদে ফিরবেন বলে দাবি করেছেন আপ সুপ্রিমো।
দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াও কেজরির মতোই জনতার রায়ের অপেক্ষায়। দুর্নীতির অভিযোগে কেজরি, সিসৌদিয়া ছাড়াও আপ সাংসদ সঞ্জয় সিং ও দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খুব স্বাভাবিকভাবেই বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাভাবিত করার অভিযোগ এনেছিল আপ। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই মিথ্যে মামলায় গ্রেফতারির অভিযোগ করে আপ।
তবে দিল্লির ভোটে বিজেপির বিরুদ্ধে আপের হাতিয়ার শুধুই উন্নয়ন। শিক্ষা ও স্বাস্থ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট ভিক্ষা করছে আপ। শুধু তাই নয়, মহিলাদের মাসে ২১০০ টাকা করে ভাতা, প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা-সহ নানা প্রতিশ্রুতি দিয়েছে আপ।
এদিকে, আপের বিরুদ্ধে দুর্নীতি ও অনুন্নয়নের অভিযোগ তুলেছে বিজেপি। বর্তমানে আবার, কেজরির আমলে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কারে আর্থিক তছরুপের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। সব মিলিয়ে, ভোটের প্রাক্কালে যুযুধান আপ ও বিজেপি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications