দিল্লি থাকছে আপের হাতেই, হুল ফোটাতে পারল না বিজেপি, বলছে জন কি বাতের সমীক্ষা

দিল্লি থাকছে আপের হাতেই, হুল ফোটাতে পারল না বিজেপি, বলছে জন কি বাতের সমীক্ষা

দিল্লি বিধানসভা নির্বাচনে ফের একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিভিন্ন সমীক্ষায় এমন ইঙ্গিত ফুটে উঠেছে। নির্বাচনের আগে থেকেই ধরে নেওয়া হয়েছিল কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ক্ষমতায় থাকলেও দিল্লির বিধানসভায় দাপট বজায় থাকবে আপের। এবং পরবর্তী বুথ ফেরত সমীক্ষার ফলাফলেও সেই ইঙ্গিত মিলেছে।

আপের জয়জয়কার

আপের জয়জয়কার

নিউজ ২৪ - জন কি বাতের সমীক্ষা বলছে দিল্লিতে ৭০ টি আসনের মধ্যে আম আদমি পার্টি অন্তত ৫৫ টি আসনে জয়ী হয়ে ফের একবার দিল্লির ক্ষমতা দখল করবে। অর্থাৎ ফের একবার অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন।

বিজেপি আসন বাড়ালেও ক্ষমতায় আসছে না

বিজেপি আসন বাড়ালেও ক্ষমতায় আসছে না

অন্যদিকে গত নির্বাচনে মাত্র তিনটি আসন পায় বিজেপি। এবার তাদের আসন সংখ্যা পাঁচ গুণ বাড়ালেও ক্ষমতা দখল করতে পারছে না গেরুয়া শিবির। এবার তারা পেতে পারে ১৫টি আসন। তবে তা সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে।

আর কেউ খাতা খুলতে পারবে না

আর কেউ খাতা খুলতে পারবে না

এই দুটি দলের পাশাপাশি আর কোনও দলকে নিউজ ২৪-এর সমীক্ষায় কোনও আসন দেওয়া হয়নি। কংগ্রেস গত নির্বাচনে কোনও আসন পায়নি। এবছরের নির্বাচনেও কোনও আসন পাবে না বলেই নিউজ ২৪-এর সমীক্ষার ফলাফল মনে করছে। এবং পাশাপাশি অন্য আর কোনও দলের এই নির্বাচনে আসন পাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে সমীক্ষায় উঠে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+