কেন্দ্র গোপনে রোহিঙ্গাদের সাহায্যা করছে! আপ সরকারের দাবি অস্বীকার স্বরাষ্ট্র মন্ত্রকের

কেন্দ্র গোপনে রোহিঙ্গাদের সাহায্যা করছে! আপ সরকারের দাবি অস্বীকার স্বরাষ্ট্র মন্ত্রকের

রোহিঙ্গাদের পুনর্বাসন নিয়ে নিয়ে ইতিমধ্যে কেজরিওয়াল সরকারের সঙ্গে চাপান উতোর শুরু হয়ে গিয়েছে। দিল্লি উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, কেন্দ্র গোপনে রোহিঙ্গাদের দিল্লিতে স্থায়ী বাসস্থান দেওয়ার চেষ্টা করছে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এটা দিল্লি সরকারের পরিকল্পনা। কেন্দ্রের ওপর চাপাতে চাইছে।

আপ সরকারের অভিযোগ

আপ সরকারের অভিযোগ

রোহিঙ্গা শরণার্থীদের কেন্দ্রের বাসস্থান দেওয়া নিয়ে আপ সরকার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, বুধবার সকালে দিল্লির ইডব্লিউএস ক্যাটাগরির ফ্ল্যাটে রোহিঙ্গাদের স্থানান্তরণের প্রক্রিয়ার কথা কেন্দ্র প্রথমে স্বগৌরবে প্রকাশ করে। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করে আপ সরকার। তারপরেই আপ সরকারের ওপর কেন্দ্র সমস্ত দায় চাপাতে চেয়েছে। মনীশ সিসোদিয়া নাম না করে অভিযোগ করেছেন, দিল্লি পুলিশের কিছু আধিকারিক ও লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার নির্দেশে রোহিঙ্গাদের স্থায়ী বাসস্থান দেওয়া হয়েছে। তবে রোহিঙ্গাদের স্থায়ী বাসস্থান দেওয়ার ক্ষেত্রে আসল পরিকল্পনা কেন্দ্র সরকারের বলে সিসোদিয়া অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অজান্তেই সমস্ত প্রক্রিয়াটি হচ্ছে।

পাল্টা অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের

পাল্টা অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই জাতীয় কোনও পদক্ষেপ কেন্দ্রের তরফে নেওয়া হয়নি। দিল্লি সরকার রোহিঙ্গাদের স্থানান্তরণের একটি প্রস্তাব অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে পাঠিয়েছিল। তবে কেন্দ্রের তরফে রোহিঙ্গাদের 'অবৈধ শরণার্থী' হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও মনীশ সিসোদিয়া জানিয়েছেন, বুধবার সকালেই কেন্দ্রের তরফে রোহিঙ্গাদে স্থায়ী বাসস্থান দেওয়ার কথা স্বগৌরবে প্রকাশ করেছিল। কিন্তু এখন চাপে পড়ে বিজেপি সরকার দিল্লি সরকারের দিকে ঠেলতে চাইছে।

কেন্দ্রীর মন্ত্রীর টুইট ঘিরে বিতর্কের সূত্রপাত

কেন্দ্রীর মন্ত্রীর টুইট ঘিরে বিতর্কের সূত্রপাত

বুধবার টুইটে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী লিখেছিলেন, 'ভারতে এসে যে সমস্ত শরণার্থীরা আশ্র চান, ভারত তাঁদের স্বাগত জানান। শরণার্থীদের নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির বক্করওয়ালা এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের ইডব্লিইএস ফ্ল্যাটে স্থানান্তরিত করা হবে। সেখানে বাস করার প্রাথমিক সুযোগ সুবিধা থাকবে। পাশাপাশি দিল্লি পুলিশ তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করবে।' কেন্দ্রীয় মন্ত্রীর হরদীপ সিং পুরীর এই টুইটের প্রেক্ষিতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। কেজরিওয়াল সরকার কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে হরদীপ সিং পুরীর এই ঘোষণাকে অস্বীকার করা হয়েছে। পর পর তিনটে টুইট করে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ধরনের কোনও নির্দেশ কেন্দ্রের তরফে দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+