মহিলা দিবসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়বে ২৫০০ টাকা... বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী! 'জয়ধ্বনি' উঠল মোদীর নামে
Mahila Samriddhi Yojana: আগামী ৮ মার্চ মহিলাদের অ্যাকাউন্টে পড়বে ২৫০০ টাকা। আজ বৃহস্পতিবার দিল্লিতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন রেখা গুপ্তা (Delhi CM rekha gupta)। আর এরপরেই মহিলা সমৃদ্ধি যোজনা (Mahila Samriddhi Yojana) নিয়ে বড় ঘোষণা করেন। জানান, ইস্তেহারে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে দিল্লির সরকার। একই সঙ্গে মহিলাদের মহিলা সমৃদ্ধি যোজনা (Mahila Samriddhi Yojana) র মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও জানান দিল্লির নয়া মুখ্যমন্ত্রী।
এই প্রসঙ্গে রেখা গুপ্তা জানান, আগামী ৮ মার্চ দিল্লির মহিলারা প্রথম ইনস্টলমেন্টের টাকা (Mahila Samriddhi Yojana) পাবেন। সরাসরি ২৫০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বলে রাখা প্রয়োজন, দিল্লির বুকে আবারও ক্ষমতায় আসলে মহিলাদের মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে বলে ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু রাজধানীর মানুষ এবার আর তাঁকে ভরসা করেনি।

বরং বিজেপিকেই বেছে নিয়েছে। দিল্লির বুকে দীর্ঘ ২৭ বছর পর ফের একবার প্রতিষ্ঠা হল বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সহ সমস্ত বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীদের সাক্ষী রেখে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন রেখা গুপ্ত। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর স্বপ্নকে সত্যি করতে ৪৮ জন বিজেপি বিধায়কই দিন রাত কাজ করবে। মহিলাদের আর্থিক সাহায্য করা থেকে শুরু করে যে সমস্ত প্রতিশ্রুতি বিজেপি ইস্তেহারে দিয়েছিল সবই পূরণ করা হবে।
দিল্লির মুখ্যমন্ত্রীর কথায়, আগামী ৮ মার্চ দিল্লির শতভাগ মহিলারা তাদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পেয়ে যাবেন। বলে রাখা প্রয়োজন, আগামী ৮ মার্চ আন্তজাতিক মহিলা দিবস (International Women's Day) হিসাবে পালন করা হবে। আর সেদিনকেই মহিলাদের আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা রেখা গুপ্তার। এই ঘোষণায় খুশির হাওয়া রাজধানী জুড়ে।
- Mahila Samriddhi Yojana: মহিলা মুখ্যমন্ত্রী পেল দিল্লি
সুষমা স্বরাজ (বিজেপি), শীলা দীক্ষিত (কংগ্রেস) এবং আতিশী (এএপি) এর পরে দিল্লির বুকে চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হলেন রফেখা গুপ্তা। তাঁর পাশাপাশি, ছয় নবনির্বাচিত বিধায়ক - প্রবেশ বর্মা, কপিল মিশ্র , আশীষ সুদ, পঙ্কজ সিং, মনজিন্দর সিং সিরসা এবং রবীন্দ্র ইন্দ্রাজ - নতুন মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে শপথ নিলেন। এখনই দফতর বন্টন হয়নি। মন্ত্রিসভার বৈঠক হবে। এরপরেই দফতর বন্টন হতে পারে।
- বিপুল ভোটে জয় পায় বিজেপি
দিল্লির ৭০ টি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতারও বেশি আসন নিয়ে বড় জয় পায় বিজেপি। ৪৮ টি আসন পায় বিজেপি। একেবারে মুখ ছিটকে পড়ে আম আদমি পার্টি। অন্যদিকে দীর্ঘ সময় দিল্লির ক্ষমতা থাকলেও এবারও একটা আসনও পায়নি কংগ্রেস।












Click it and Unblock the Notifications