Delhi Election: ‘বাবা বদলেছেন আতিশী,’ কুকথার স্রোত বিজেপি প্রার্থীর মুখে; কান্নায় ভেঙে পড়লেন মুখ্যমন্ত্রী

Delhi Assembly Election 2025: দোরগোড়ায় দিল্লির বিধানসভা নির্বাচন। আর ভোটের দিল্লিতে ফের বিতর্কে বিজেপি প্রার্থী রমেশ বিধুরি (Ramesh Bidhuri)। প্রিয়ঙ্কা গান্ধীর পর এবার সরাসরি দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মারলেনাকে (Atishi Marlena) বেনজির আক্রমণ বিধুরির। মুখ্যমন্ত্রীর বাবাকে নিয়ে কুমন্তব্য দিল্লির বিজেপি প্রার্থীর। এনিয়ে পাল্টা জবাব দিতে গিয়ে সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়লেন মুখ্যমন্ত্রী।

রোহিনীতে নির্বাচনী জনসভায় গিয়ে দিল্লির কালকাজি (Kalkaji) বিধানসভা আসনের বিজেপি প্রার্থী (BJP Candidate) রমেশ বিধুরি বলে বসেন, নিজের বাবা বদলে ফেলেছেন আতিশী। আর এরপরেই চরম বিতর্ক দানা বাঁধে। ওই একই বিধানসভা কেন্দ্র থেকে আপের প্রার্থী আতিশী মারলেনা। তাঁকে কটাক্ষ করতে গিয়ে কুকথার স্রোত বেরিয়ে আসে বিজেপি প্রার্থীর মুখ থেকে।

Atishi Marlena

বিধুরি বলেন, "কেজরিওয়াল নিজের সন্তানদের শপথ নিয়ে বলেছিলেন তিনি কংগ্রেসের সঙ্গে জোট করবেন না। এদিকে মারলেনা তো নিজের বাবা বদলে ফেলেছেন। আগে উনি মারলেনা (Marlena) ছিলেন। এখন উনি সিং (Singh) হয়েছেন। এটাই এদের চরিত্র।" এরপরেও বিধুরি বলতে থাকেন, "মারলেনার বাবা ও মা সংসদ হামলার মূল অপরাধী আফজল গুরুকে ক্ষমা করার দাবি জানিয়ে মামলা করেছিলেন।"

সোমবার বিধুরিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) আতিশী মারলেনা। তিনি বলেন, "বিধুরি জিকে জানাতে চাই, আমার বাবা সারা জীবন শিক্ষকতাই করেছেন। গরিব ও মধ্যবিত্ত পরিবারের একাধিক ছাত্রকে পড়িয়েছেন তিনি। বর্তমানে ওনার বয়স ৮০ ছুঁয়েছে। উনি সুস্থ নেই। কারও সাহায্য ছাড়া হাঁটতে পর্যন্ত পারেন না।"

এরপরই কান্নায় ভেঙে পড়েন আতিশী। বলেন, "শুধুমাত্র ভোটের জন্য এতটা নোংরা কথা বলবেন? একজন প্রবীণ মানুষকে নিয়েও কটূক্তি করবেন?" দেশের রাজনীতি এতটা নিচে নামবে বলে কোনওদিন আশা করিনি বলে ক্ষোভে ফেটে পড়েন দিল্লির মুখ্যমন্ত্রী। আতিশীর হয়ে ক্ষোভ উগড়ে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও (Arvind Kejriwal)। বিজেপি লজ্জাহীনতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে বলে তোপ দাগেন কেজরিওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+