তিহাড় থেকে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল! সুপ্রিম কোর্টে জামিনের শুনানির আগে বড় পদক্ষেপ সিবিআই-এর
তিহাড়-বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল সিবিআই। দিল্লির বাতিল হওয়া আবগারি দুর্নীতি মামলায় জ়ড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মানি লন্ডারিং মামলায় সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানির একদিন আগে এই ঘটনা ঘটল।
সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিহাড় জেলে অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করে এবং আবগারি দুর্নীতি মামলায় তাঁর বিবৃতি রেকর্ড করে। বুধবার অরবিন্দ কেজরিওয়ালকে ট্রায়াল কোর্টে পেশ করবে সিবিআই।

কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে কথা বলার সময় আপ-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং বলেছেন, এমন একটা সময়ে কেজরিওয়ালকে গ্রেফতার করা হল, যখন সুপ্রিম কোর্ট থেকে তাঁর জামিন পাওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় তিনি কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই-এর মাল এবং তাঁকে গ্রেফতারের ঘটচনা গোটা দেশ প্রত্যক্ষ করেছে। সবাই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
ট্রায়াল কোর্টের আদেশে স্থগিতাদেশ
এর আগে মানি লন্ডারিং মামলায় দিল্লি হাইকোর্ট আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়ার ট্রায়াল কোর্টে আদেশের ওপরে স্থগিতাদেশ দেয়। আদেশ ঘোষণার সময় দিল্লি হাইকোর্ট বলে, ট্রায়াল কোর্টের এমন আদেস দেওয়া উচিত হয়নি। নথি এবং যুক্তি যথাযথভাবে পরীক্ষা করা হয়নি বলেও জানিয়েছে দিল্লি হাইকোর্ট।
ছাড়ের বিরোধিতায় ইডি
সোমবার ইডি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কোনও ছাড় দেওয়ার বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে লিখিত আবেদন জমা দিয়েছে। ইডি কেজরিওয়ালকে জামিন দেওয়ার ট্রায়াল কোর্টের আদেশের বিরোধিতা করেছে এবং আদেশটিকে বেআইনি এবং বিকৃত বলে অভিহিত করেছে।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications