লিলুয়ায় লাইনচ্যুত নয়াদিল্লিগামী পূর্বা এক্সপ্রেস

রবিবার সকালে হাওড়া থেকে নির্ধারিত সময়েই ছেড়েছিল ১২৩০৩ পূর্বা এক্সপ্রেস। সকাল সাড়ে আটটা নাগাদ চলতে চলতে হঠাৎই ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। চার নম্বর প্ল্যাটফর্মে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। তার চালক দেখতে পান, লাইনের বাইরে বেরিয়ে গিয়েছে কামরা। পাথরের ওপর দিয়ে ঘষটে-ঘষটে আসছে ট্রেন। তিনি ব্যাপারটা বুঝেই ইঞ্জিন থেকে লাল পতাকা দেখাতে থাকেন পূর্বা এক্সপ্রেসের চালককে। কিছু একটা হয়েছে বুঝতে পেরে চালক ব্রেক কষেন। বেলাইন হওয়া কামরা ধাক্কায় প্ল্যাটফর্মের কিছু অংশ ভেঙে যায়। ট্রেনটি আরও জোরে ছুটলে কী হত, তা ভেবে কাঁটা হয়ে গিয়েছেন যাত্রীরা।
রেল সূত্রে খবর, পূর্বার ইঞ্জিন ও জেনারেটর ভ্যান ছাড়াও এস-১ থেকে এস-১১ এবং প্যান্ট্রি কার লাইন থেকে ছিটকে বেরিয়ে গিয়েছে। কামরার তলা থেকে যন্ত্রাংশ পড়েছে লাইনে। এই দুর্ঘটনার জেরে চার ও পাঁচ নম্বর লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।
ট্রেনের যাত্রীদের তিনটি লোকাল ট্রেনে তুলে হাওড়ায় পাঠানো হয়। বিকেলে হাওড়া থেকে নতুন রেক দিল্লির উদ্দেশে রওনা হবে বলে জানা গিয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে রেল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications