Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Assembly Election: 'কিছুতেই নির্বাচন কমিশন...', ভোট গণনার আগেই 'বোমা' কেজরিওয়ালের! কী লুকানোর চেষ্টা?

Delhi Assembly Election Results 2025: আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা! সকাল ৮টা থেকে শুরু হবে ভোট কাউন্টিং। গোটা দেশের নজর আজ শনিবার রাজধানীর দিকে। ২৭ বছর পর দিল্লির বুকে বিজেপির কামব্যাক নাকি আরও একবার কেজরিওয়ালের নেতৃত্বেই আপ সরকার গঠন হবে সেদিকেই নজর সবার।

তবে ভোট গণনার আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ কেজরিওয়ালের। তাঁর দাবি, দলের তরফে বারবার আবেদন জানানো হলেও 17C আপলোড করছে নির্বাচন কমিশন। ফর্ম 17C-তে প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রতি বুথের ভোটের বিবরণ রয়েছে। তা কেন আপলোড করা হচ্ছে না তা নিয়েই প্রশ্ন আপ সুপ্রিমোর (Delhi Assembly Election Results 2025) ।

Delhi Assembly Election Results 2025

Delhi Assembly Election Results 2025: ঠিক কি লিখলেন তিনি?

গোটা দেশের নজর যখন ভোটের গণনার উপর, তখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, এই ফর্মে প্রত্যেক বুথে কত ভোট পড়েছে সেই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য থাকে।। সারা দিন ধরে, আমরা প্রতিটি বিধানসভা এবং প্রতিটি বুথের ডেটা তুলে ধরা হবে। এমনকি এই সংক্রান্ত একটি ওয়েবসাইট চালু করা হয়েছে বলেও জানিয়েছেন কেজরিওয়াল।

ঠিক কি অভিযোগ তাঁর? দেখুন-

Delhi Assembly Election Results 2025: 17C ফর্ম আসলে কি?

নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী, ১৯৬১ এর অধীনে, নির্বাচনের সময় ভোটারদের তথ্য দুটি ফর্মে পূরণ করা হয়। প্রথম ফর্ম 17A বলা হয়। যেখানে প্রত্যেক বুথে নির্বাচন আধিকারিক ভোটারের সমস্ত তথ্য দেন এবং রেজিস্টারে স্বাক্ষর করান। এরপর 17C ভোটদানের পর ভরা হয়। ফর্ম 17C -তে পোলিং স্টেশনের নাম এবং নম্বর, যে EVM মেশিন ব্যবহার করা হয়েছে তার আইডি নিম্বর, নির্দিষ্ট ভোটকেন্দ্রে মোট যোগ্য ভোটারের সংখ্যা এবং প্রতিটি ভোটিং মেশিনে রেকর্ড করা ভোটের মতো তথ্য রয়েছে।

Delhi Assembly Election Results 2025: 17C কেন এত প্রয়োজন?

ফর্ম 17C খুবই গুরুত্বপূর্ণ। এই ফর্মের ডেটা ব্যবহার করে প্রার্থীরা ইভিএম গণনার সঙ্গে ফলাফল যাচাই করেন। দুটি ডেটা ঠিক আছে কিনা তা দেখা হয়। যদি কোথাও সমস্যা থাকে তাহলে নির্বাচন কমিশন কিংবা আদালতের দ্বারস্থ হতে পারেন ওই প্রার্থী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এই ফর্ম তুলে বিভিন্ন ধরনের হিসাব, ভোটারদের মন বোঝার চেষ্টাও করেন। ফলে কেজরিওয়ালের এহেন অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও এই বিষয়ে নির্বাচন কমিশন একেবারেই স্পিকটি নট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+