দিল্লির বিধানসভা নির্বাচনে বদলে যেতে চলেছে ফল! লোকসভা থেকে বিধানসভায় উলটপুরাণ

দিল্লির নির্বাচনে বদলে যেতে চলেছে ফল! উলট-পুরানের লোকসভা থেকে বিধানসভা

রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটপর্ব সাঙ্গ হতে ফলাফল নিয়ে শুরু হয়েছে কাউন্টডাউন। কে জিতবে, কার হাতে উঠবে দিল্লির রাজপাট, তা নিয়ে চলছে জোর চর্চা। আপের হ্যাটট্রিক, নাকি বিজেপির কামব্যাক- তা নিয়ে তরজা চলছে রাজনৈতিক মহলে। আর লড়াই যে আপের সঙ্গে বিজেপির, তা স্পষ্ট হয়ে গিয়েছে।

সমীক্ষায় যা আভাস

সমীক্ষায় যা আভাস

সবক'টি সমীক্ষা সংস্থাই জানিয়েছে, আম আদমি পার্টিই পের ক্ষমতায় আসতে চলেছে। সমীক্ষকরা ৪৩ থেকে ৬৮ পর্যন্ত আসন দিয়েছে আম আদমি পার্টিকে। আর বিজেপিকে দিয়েছে ২ থেকে ২৭ পর্যন্ত আসন। আর কংগ্রেস বড়জোর পেতে পারে চারটি আসন। কিন্তু মাস আটেক আগে লোকসভা নির্বাচনে আলদা ছবি ছিল দিল্লির।

লোকসভা বিজেপি বনাম কংগ্রেস

লোকসভা বিজেপি বনাম কংগ্রেস

দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রেই জয়ী হয়েছে বিজেপি। আম আদমি পার্টি কিন্তু বেশিরভাগ আসনেই দ্বিতীয় স্থানে পর্যন্ত থাকতে পারেনি। পাঁচটি কেন্দ্রেই বিজেপির সঙ্গে লড়াই হয়েছিল কংগ্রেসের। আর মাত্র দুটি কেন্দ্রে সম্মুখ সমরে ছিল বিজেপি বনাম আম আদমি পার্টি। কিন্তু এই বিধানসভা পুরো উল্টো ফলের আভাস দিচ্ছে।

লোকসভার নিরিখে বিজেপি ৬৫, আপ ০

লোকসভার নিরিখে বিজেপি ৬৫, আপ ০

লোকসভা নির্বাচনে বিজেপি সাতে সাত করেছিল। কংগ্রেস ও আপের হাত ছিল শূন্য। কংগ্রেস পাঁচটি কেন্দ্রে দ্বিতীয় আর আপ দুটি কেন্দ্রে ছিল দ্বিতীয় স্থানে। সেই লোকসভার নিরিখে বিজেপি এগিয়েছিল ৬৫টি বিধানসভা কেন্দ্রে। কংগ্রেস এগিয়েছিল পাঁচটি বিধানসভা কেন্দ্রে। আর আম আদমি পার্টি কোনও কেন্দ্রেই এগিয়ে ছিল না।

বিধানসভা নির্বাচনে পুরো উল্টো ফল

বিধানসভা নির্বাচনে পুরো উল্টো ফল

অথচ বিধানসভা নির্বাচনে পুরো উল্টো ফল। সমীক্ষায় আভাস ২০১৫-র নির্বাচনী ফলাফলেরই পুনরাবৃত্তি হতে চলেছে ২০২০-তে। বড়জোর বিজেপি একটু-আধটু বাড়তে পারে, নাও বাড়তে পারে। আর কংগ্রেসের হাল শোচনীয়। তারা পাঁচটি লোকসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে থেকেও বিধানসভা নির্বাচনে নাও খাতা খুলতে পারে। আর খাতা খুললেও বড়জোর তারা পেতে পারে চারটি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+