Delhi Assembly Election 2025: অরবিন্দ কেজরিওয়াল থেকে সন্দীপ দীক্ষিত, তারকা প্রার্থী কারা? দেখুন তালিকা
রাত পোহালেই দিল্লি বিধানসভা নির্বাচন, কার দখলে থাকবে দিল্লি? এটাই এখন সবথেকে কোটি টাকার প্রশ্ন। ক্ষমতা ধরে রাখতে পারবে আপ? নাকি রাজধানীর ক্ষমতা দখল করে নেবে বিজেপি? চমক দিতে পারে কংগ্রেসও! আসন সংখ্যা মাত্র ৭০ হলেও। দিল্লি ভোট নিয়ে উত্তেজনা কম নয়। ৭০ আসনের মধ্যে নজরকারা প্রার্থী কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
দিল্লির রাজনীতির কথা বললেই গত ১ দশকের বেশি সময় ধরে যে নামটা প্রথমেই আসেন তিনি অরবিন্দ কেজরিওয়াল। গণ আন্দোলনের মুখ থেকে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন। দুনীতির অভিযোগে জেলযাত্রার পর প্রসাশনিক প্রধানের পদ থেকে ইস্তাফা দেন। কিন্তু তিনি এবারও আপের মুখ। কেজরিওয়াল এবার লড়াই করছেন নতুন দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে। ২০১৩ সাল থেকেই এই বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তিনি। এটা আপের গড় বলা চলে।

আপের অন্যতম মুখ সত্যেন্দ্র জৈন। শাকুর বস্তি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসছেন তিনি। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত কেজরিওয়ালের মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন। এবারও তিনি একই বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করছেন। ২০২০ সালে ৭ হাজারের একটু বেশি ভোটে জয় পেয়েছিলেন। কালকাজি আসনে লড়াই করছেন বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী। কেজরিওয়াল ইস্তফা দেওয়ার পর তিনি দিল্লির শাসন ক্ষমতায় আসেন।
আপের তারকা প্রার্থীর তালিকায় আছেন গোপাল রাই। ২০১৩ সাল থেকেই বাবরপুর বিধানসভা থেকে লড়াই করছেন তিনি। তিনি বর্তমানে দিল্লি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। বর্তমানে একই আসন থেকে লড়াই করছেন তিনি। গ্রেটার কৈলাশ থেকে লড়াই করছেন সৌরভ ভরদ্বাজ।
বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে অন্যতম রমেশ বিধুরি। তিনি প্রাক্তন লোসভার সাংসদ। তিনি লড়াই করছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির পারভেশ বর্মা। নিউ দিল্লি কেন্দ্রে কংগ্রেসের তারকা প্রার্থী সন্দীপ দীক্ষিত। এর পাশাপাশি তারকা প্রার্থীদের তালিকায় আছে বিজেপি দলের অরবিন্দর সিং, বিজেন্দর গুপ্তা।












Click it and Unblock the Notifications