মহারাষ্ট্রে সোমবার কোভিড গ্রাফের পতন, পজিটিভিটি রেট নিম্নমুখী রাজধানী দিল্লিতে

করোনার দ্বিতীয় স্রোতের মাঝে কার্যত ত্রাহি ত্রাহি রবের মাঝে মানুষ। গোটা দেশ জুড়ে এই সংকট কবে থামবে, তার অপেক্ষায় কার্যত অধৈর্য হয়ে পড়ছে ১৩০ কোটি। এমন পরিস্থিতিতে দেশের দুই প্রান্তের এলাকার কোভিডের দৈনিক আক্রান্তের সংখ্যা বেশ আশঙ্কায় রাখছিল গত কয়েকদিন ধরে। একদিকে দিল্লি অন্যদিকে মহারাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এদিন খানিকটা নিম্নমুখী।

মহারাষ্ট্রে সোমবার কোভিড গ্রাফের পতন, পজিটিভিটি রেট নিম্নমুখী রাজধানী দিল্লিতে

দিল্লিতে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। তারই মাঝে রাজধানীতে করোনায় আক্রান্তের সংখ্যা নতুন করে গত ২৪ ঘণ্টায় হয়েছে ১২,৬৫১ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩১৯ জন। প্রসঙ্গত, দিল্লির পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ধীরে ধীরে রাজধানী তৃতীয় স্রোত মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে।সেখানে পজিটিভিটি রেট কমে ১৯.১০ শতাংশ হয়েছে।

এদিকে, মহারাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টায় ৩৭,২৩৬ জন আক্রান্ত হয়েছেন নতুন করে। প্রাসঙ্গিকভাবে গত কয়েক সপ্তাহ আগেই এই রাজ্যে একদিনে করোনা সংক্রমণ ৬০ হাজারের অঙ্কে দেখা গিয়েছে। তারপর গত কয়েকদিনে সেই অঙ্ক ৫০ হাজারের ঘরের নিচে রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় উদ্ধব সরকার শাসিত রাজ্যে ৬১,৬০৭ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়এছে ৫৪৯ জনের। এই মুহূর্তে মুম্বইতে মোট পজিটিভ কেস ৫১,৩৮,৯৭৩ জন।

মুম্বইতে করোনার জেরে আক্রান্তের সংখ্যা শেষ ২৪ ঘণ্টায় ১৭৯৪ জন। মৃত্যু হয়েছে ৭৪ জনের। সুস্থ হয়েছেন ৩৫৮০ জন। একটা সময়ে মায়ানগরীতে করোনার জেরে ১০ হাজারের অঙ্কে দৈনিক আক্রান্তের সংখ্যা চলে যায়। সেই জায়গা থেকে আপাতত পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+