পাঁচ জওয়ানের মৃত্যুর পরে চলছে গুলি যুদ্ধ! পরিস্থিতি পর্যালোচনায় জম্মুতে প্রতিরক্ষামন্ত্রী ও সেনা প্রধান

জঙ্গি হামলায় পাঁচ জওয়ানের মৃত্যুর একদিন পরেও রাজৌরিতে সেনা জঙ্গি সংঘর্ষ জারি রয়েছে। পরিস্থিতির পর্যালোচনায় এদিন জম্মুতে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনা প্রধান মনোজ পান্ডে। অন্যদিকে উত্তরের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পৌঁছেছেন রাজৌরিতে।

পাঁচ সেনা জওয়ানের মৃত্যুর পরে রাজৌরির কান্দির জঙ্গলে জঙ্গি নির্মূল অভিযান চলছে। সেনা বাহিনীর হেলিকপ্টারও সেই অভিযানে অংশ নিয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করতে উত্র সেনা কমান্ডার লেফটেন্যান্ট উপেন্দ্র দ্বিবেদী গ্রাউন্ড জিরোতে রয়েছেন। সেখানকার কমান্ডাররা তাঁকে অপারেশনের সব দিক সম্পর্কে জানিয়েছেন।

সেনা জঙ্গি সংঘর্ষ
Photo Credit: ছবি সূত্র: এএনআই

সেনাবাহিনীর ট্রাকে অতর্কিত হামলার জওয়ানদের মৃত্যুর পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে সেনাবাহিনীর অভিযান শুরু করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেনা আধিকারিকরা জানিয়েছেন, এলাকা থেকে যাতে জঙ্গিরা পালাতে না পারে তার জন্য সিআরপিএফ এবং সেনাবাহিনীর জওয়ানরা এলাকা ঘিরে রেখেছেন।

রাজৌরিতে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানের সময় জঙ্গিরা একটি বিস্ফোরক ডিভাইস ছুঁড়ে দেয়। সেই সময় ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয়। তিন জওয়ান মারা যান হাসপাতালে। শুক্রবার এই ঘটনার দায় স্বীকার করেছেন পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট।

জম্মু ও কাশ্মীর

মৃত সেনা জওয়ানদের মধ্যে রয়েছেন এই রাজ্যের এক বাসিন্দাও। তাঁর বাড়ি দার্জিলিংয়ের ফুলবাড়িতে। এদিকে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে যে অভিযান শুরু করেছে সেনাবাহিনী, তার নাম দেওয়া হয়েছে অপারেশন ত্রিনেত্র।

২০ এপ্রিল ভাট্টা ধুরিয়ানে সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় পাঁচ জওয়ানের মৃত্যুর পরে এলাকায় গত পনেরো দিনের বেশি সময় ধরে চিরুনি তল্লাশি অভিযান চলছে। সেই অভিযানেই শুক্রবার ফের পাঁচ জওয়ানের মৃত্যু হয় এবং আরও এক জওয়ান আহত হন।

এদিন পরিস্থিতির পর্যালোচনায় জম্মু গিয়ে পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান মনোজ পাণ্ডে। অন্যদকি রাজৌরির কান্দিতে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ তৈরি করা গিয়েছে বলেও জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে।

জম্মু ও কাশ্মীর

অন্যদিকে বারামুলার কারহামা কুঞ্জের এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টারে এদিন এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত জঙ্গিকে আবিদ ওয়ানি বলে সনাক্ত করা হয়েছে। মৃত জঙ্গির কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+