Defence Budget 2023: চিন-পাকিস্তানকে চ্যালেঞ্জ! প্রতিরক্ষা বাজেট কয়েক গুণ বাড়াল মোদী সরকার
চিনের দাদাগিরি সীমান্তে। সীমান্ত পেরিয়ে ভারতে লাগাতার সন্ত্রাস চালাচ্ছে পাকিস্তান। দুইয়ের বিরুদ্ধে ক্রমশ লড়াই চালাচ্ছে ভারত। এই অবস্থায় প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নির্মলা সীতারমণের।
Budget 2023: সীমান্তে ক্রমশ শক্তি বাড়াচ্ছে চিন! যুদ্ধ বিমান থেকে একের পর এক সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তান ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় ফের একবার প্রতিরক্ষায় বাজেট বাড়াল মোদী সরকার। প্রায় ৭০ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।
আজ বুধবার আর্থিক বাজেট পেশ করেন নির্মলা সীতারমণ। আর সেখানেই প্রতিরক্ষা ক্ষেত্রে বড় বাজেট বরাদ্দ করা হয় সরকারের তরফে।
Defence ministry is committed towards infrastructure strengthening in the northern borders. Accordingly, the Capital Budget of Border Roads Organization (BRO) has been increased by 43% to Rs 5,000 crore in FY 2023-24 as against Rs 3,500 crore in FY 2022-23: Defence Ministry
— ANI (@ANI) February 1, 2023

গত বছরের তুলনায় অনেকটাই বেশি
২০২৩-২৪ সরকারের তরফে প্রতিরক্ষামন্ত্রককে প্রায় 5.94 লাখ কোটি টাকা দেওয়া হয়েছে। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। শুধু তাই নয়, বাজেটের বড় অংশই জওয়ানদের জন্যে প্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে ব্যবহার করা হবে। নির্মলা সীতারমণ জানিয়েছেন, বাজেটের মধ্যে 1.62 লাখ কোটি টাকা সমরাস্ত্র এবং গোলা-বারুদ কেনার ক্ষেত্রে খরচ করা হবে। ১ লাখ ৩৮ হাজার কোটি টাকা অবসর-প্রাপ্ত সৈনিকদের পেনশনের জন্যে খরচ করা হবে। অন্যদিকে 2.70 লাখ কোটি টাকা সেনা-জওয়ানদের বেতন এবং অন্যান্য জরুরি ক্ষেত্রে খরচ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি প্রতিরক্ষা গবেষণা ও উৎপাদনে বেসরকারি সংস্থা এবং স্টার্ট আপ সংস্থাকে সহায়তার কথাও জানিয়েছেন তিনি।

২০২২-২৩ সালে প্রতিরক্ষা বাজেট
শেষ হতে যাওয়া অর্থবছরে ২০২২-২৩ সালে কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা বাজেট 9.86 শতাংশ বাড়িয়েছিল। সেনা সদস্যদের বেতন এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যয় বাড়াতে সরকার 2022 সালের বাজেটে 47 হাজার কোটি টাকা বাড়িয়েছিল। বলে রাখা প্রয়োজন, ২০২২-২৩ অর্থ বছরে প্রতিরক্ষা বাজেট ছিল 5.25 লাখ কোটি টাকা ছিল। বলে রাখা প্রয়োজন, ২০১৯-২০ সালে অর্থ বছরে প্রতিরক্ষা বাজেট ছিল 4.31 লাখ কোটি টাকা ছিল। এরপর থেকে ক্রমশ বাজেট সরকারকে বাড়াতেই হয়েছে। অন্তত চিন-পাকিস্তানকে সামলাতে প্রতিরক্ষা বাজেট বাড়ানো সিদ্ধান্ত কার্যত নিতে বাধ্য হয় সরকার।

সংসদের ডিফেন্স কমিটির রিপোর্ট কি বলছে
বলে রাখা প্রয়োজন, মে, ২০২২ সালে সংসদে রক্ষা কমিটি একটি রিপোর্ট সামনে এনেছিল। আর সেই রিপোর্টে বলা হয়, ১৯৬২ সালের পর সরকার সবথেকে কম রক্ষা বাজেট ২০২২ সালে রাখা হয়েছিল। আর তা নিয়ে কমিটি রীতিমত চিন্তা প্রকাশ করে। এবং জানায়, ভারতীয় সেনা দুটি ফ্রন্টের সঙ্গে যুক্ত রয়েছে। এই অবস্থায় বাজেটে কাটছাঁট মোটেই ভালো চোখে নেয়নি কমিটি। অন্যদিকে সংসদের ডিফেক্স কমিটি অনুযায়ী, ভারতে মোট বাজেটের ১ শতাংশেরও কম ব্যয় হয় সামরিক ও সংশ্লিষ্ট গবেষণা কাজে। এক্ষেত্রে চিন ২০ শতাংশ খরচ করে। ফলে এই বিষয়ে নজর দেওয়ার কথা বলা হয়েছে কমিটির তরফে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications