৩১ ডিসেম্বর শেষ তারিখ, প্যান আধার লিঙ্ক না করলে বন্ধ হয়ে যাবে প্যান, মাথায় রাখুন জরুরি নির্দেশিকা
প্যান ও আধার লিঙ্ক করার চূড়ান্ত সময়সীমা এবার দ্রুত এগিয়ে আসছে। ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করতে পারলে আপনার প্যান কার্ড অকার্যকর হয়ে যাবে। যার সরাসরি প্রভাব পড়বে আয়কর দাখিল, রিফান্ড পাওয়া থেকে শুরু করে বিভিন্ন আর্থিক লেনদেনে।
ভারতের আয়কর দপ্তর প্রতিটি নাগরিকের লেনদেন ও আর্থিক কার্যকলাপ নজরে রাখতে ১০ অঙ্কের বর্ণ সংখ্যার সমন্বয়ে পার্লামেন্ট অ্যাকাউন্ট নম্বর (প্যান) ইস্যু করে। আর আধার নম্বরের সঙ্গে প্যান যুক্ত থাকলে কর সংক্রান্ত নথি, পেমেন্ট, রিটার্ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় ট্র্যাক করা সহজ হয়।
কিন্তু প্যান আধার লিঙ্ক না থাকলে আয়কর রিটার্ন দাখিল করা যাবে না, জমা দেওয়া রিটার্ন প্রক্রিয়া করা হবে না, রিফান্ড আটকে যাবে, ডিফেক্টিভ রিটার্ন সংশোধনও আর সম্ভব হবে না।

এমনকি টিডিএস/টিসিএসও কাটা হবে উচ্চ হারে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর ২০২৫ এর আগে যাঁরা প্যান পেয়েছেন, তাঁদের জন্য ৩১ ডিসেম্বরই শেষ তারিখ। এরপর লিঙ্ক করতে গেলে দিতে হবে ১,০০০ টাকা জরিমানা।
প্যান আধার লিঙ্ক করবেন কীভাবে (লগ ইন ছাড়াই অনলাইনে), এই পদ্ধতি ব্যবহার করতে পারেন আয়কর পোর্টালের নিবন্ধিত ও অনিবন্ধিত উভয় ব্যবহারকারীই।
ভিজিট করুন
www.incometax.gov.in
হোমপেজে কুইক লিঙ্কস এর মধ্যে লিঙ্ক আধারে ক্লিক করুন
আপনার প্যান নম্বর, আধার নম্বর ও আধারে থাকা নাম লিখুন,
বক্সে টিক দিয়ে ভ্যালিডেট চাপুন,
জরিমানার প্রয়োজন হলে পপ আপ দেখাবে সেক্ষেত্রে ই পে ট্যাক্সের মাধ্যমে ফি জমা করুন, প্যান, মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করে পেমেন্ট পেজে যান, অ্যাসেসমেন্ট ইয়ার নির্বাচন করুন 2025 26, টাইপ আদার রিসিপ্টস (500)।
জরিমানার টাকা অটো ফিল হবে, পেমেন্ট সম্পূর্ণ করুন, পুনরায় লিঙ্ক আধার অপশনে ফিরে গিয়ে আবার প্যান, আধার ও মোবাইল নম্বর দিন, পরে আধার লিঙ্কড মোবাইলে আসা ওটিপি লিখে প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
লিঙ্ক স্ট্যাটাস কীভাবে দেখবেন সেজন্য যান www.incometax.gov.in
লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করুন, প্যান ও আধার নম্বর লিখুন, ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস চাপুন।
স্ট্যাটাস তিনভাবে দেখা যায়
Linked, "Your PAN is already linked"
Not Linked লিঙ্ক করার নির্দেশ দেখাবে
Pending লিঙ্কিং অনুরোধ UIDAI তে যাচাইধীন।
আপনার প্যান সক্রিয় রাখতে ও ভবিষ্যতের আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে অবশ্যই সময়সীমার আগেই লিঙ্কিং প্রক্রিয়া সম্পন্ন করুন।












Click it and Unblock the Notifications