Kerala News: বিজেপি নেতা খুনে ১৫ জন SDPI-PFI কর্মীর মৃত্যুদণ্ডের সাজা
কেরলের আদালত বিজেপি নেতা খুনে ১৫ জনের মৃত্যু দণ্ডের সাজা শোনাল। যাঁদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে তারা সকলেই এসডিপিআই এবং পিএফআই কর্মী। রজনীশ শ্রীনিবাসন নামে ওই বিজেপি কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ২০২১ সালের ১৯ ডিসেম্বর ঘটেছিল সেই নির্মম হত্যাকাণ্ড।
মঙ্গলবার শুনানিতে আলুপ্পজা আদালত এই নির্দেশ দিয়েছে। বিজেপির ওবিসি মোর্চার নেতা ছিলেন রজনীত শ্রীনিবাসন। অভিযোগ ছিল তাঁর বাড়িতেই তাঁকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল পরিবারের লোকের সামনে। এবং সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল পিএফআই কর্মীরা। কেরলে গত বছর পিএফআইয়ের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েেছ এনআইকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পিএফআইকে নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করেছে।

পিএফআই গোটা দেশে একাধিক দেশবিরোধী কাজ করছিল বলে অভিযোগ। পিএফআইয়ের মাধ্যমে একাধিক জঙ্গিকার্যকলাপ দেশে ঘটানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছিল। তারপরেই এনআইয়ে গোটা দেশে পিএফআই সদস্যদের বিরুদ্ধে অভিযান চালায় এবং সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এই বিজেপি নেতা খুনে যে ১৫ জনকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে তার মধ্যে পিএফআই বা পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার রয়েছেন অধিকাংশ। নিসাম, আজমল, অনুপ, মহম্মদ আসলাম, আবদুল কালাম, শফরুদ্দি, মনসাদ, জাসিব রাজা, নভাস, সমীর, নাজির, জাকির হুসেন, সাজিত পুভাথুঙ্গল, শ্রোরনাস আসরফ। আর বাকি সদসয এসডিপিআই বা সোশ্যাল েডমোক্র্যাটিক পার্টি অব ইন্ডিয়ার।
কেরলে এসডিপিআই নেতা হত্যাকাণ্ডের কয়েকঘণ্টার মধ্যেই খুন হয়েছিলেন বিজেপি ওবিসি মোর্চার সম্পাদক। তদন্তে নেমে পুলিশ জানতে পারে একেবারে পরিকল্পা করে সুপারি কিলার দিয়ে হত্যা করানো হয়েছিল বিজেপি নেতাকে। আদালত এই ঘটনাতে বিরল থেকে বিরলতম ঘটনা বলে জািনয়েছে। আদালত অপরাধীদের মানসিক অবস্থা পর্যবেক্ষণেরএও নির্দেশ দিয়েছে।
এই ঘটনায় ধৃত প্রথম ৮ জনের বিরুদ্ধে একেবারে ৩০৭( খুন) ধারায় মামলা করা হয়েছিল। এবং সেই ধারাতেই দোষী সাব্যস্ত করা হয়েছে। এছাড়া ১৪৯ অর্থাৎ বেআইনিভাবে জমায়েত, ৪৪৯ ধারা অর্থাৎ বেআইনিভাবে কারোর বাড়িতে অএনুপ্রবেশ দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত জাকির সাজ্জি এবং শ্রীনাসের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications