LCH Prachand Helicopter: একযোগে বাংলাদেশ-পাকিস্তান চিনকে ঠান্ডা করবে 'প্রচণ্ড', ডিল ফাইনাল করলেন মোদী
LCH Prachand Helicopter: পাকিস্তান তো বটেই, সীমান্তে গত কয়েক বছর ধরে চিনের 'দাদাগিরি' সহ্য করছে ভারত। এর মধ্যেই গত এক বছরে বাংলাদেশের রাজনীতিতেও বড় বদল এসেছে। পাকিস্তানের প্রেমে ডুবে থাকা ইউনূসের আমলে সীমান্তে বাংলাদেশ সেনার হঠাত আস্ফালন মোটেই ভালো দেখছে না ভারত। শুধু তাই নয়, সে দেশে চিন-পাকিস্তানের বড় প্রভাব বাড়তে চলেছে। এই প্রেক্ষাপটে সামরিক ক্ষেত্রে আরও বলিয়ান হতে চলেছে ভারত।
খুব শীঘ্রই ভারতের সামরিক অস্ত্র ভান্ডারে যুক্ত হতে চলেছে 'প্রচণ্ড' (Prachand)। একেবারে দেশের মাটিতে তৈরি অন্যতম আধুনিক লাইট কমব্যাট হেলিকপ্টার এটি। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক এমন ১৫৬টি লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড' কিনতে চলেছে (Made-in-India LCH Prachand helicopters- 'Prachand')।

একেবারে দেশের মাটিতে আধুনিক প্রযুক্তিতে এই কপ্টারগুলি তৈরি করা হবে। হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড (Hindustan Aeronautics Limited (HAL) এই কমব্যাট হেলিকপ্টারগুলি তৈরি করবে। ইতিমধ্যে আজ শুক্রবার প্রতিরক্ষা ক্রয় চুক্তি অনুমোদন করল কেন্দ্র।
ফলে মোদী সরকারের আমলে এটি অন্যতম বৃহত চুক্তি বলে দাবি করা হচ্ছে। এদিন নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। আর সেই বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড থেকে ১৫৬টি মেড-ইন-ইন্ডিয়া লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড' হেলিকপ্টার কেনা হবে। এজন্য এই সংস্থার সঙ্গে ৪৫,০০০০ কোটি টাকার চুক্তিতে অনুমোদন দেওয়া হয়েছে।
এই চুক্তি হ্যালকে ব্যাপকভাবে অক্সিজেন যোগাবে বলে মনে করা হচ্ছে। এক আধিকারিকের কথায়, হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড (Hindustan Aeronautics Limited (HAL) আগে কখনও এত বড় চুক্তি পাইনি। ফলে মোদী সরকারের এহেন সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আধুনিক এই কপ্টারগুলি (Prachand) কর্নাটকের বেঙ্গালুরু এবং তুমকুরে হ্যালের যে কারখানা আছে সেখানেই তৈরি করা হবে। শুধু তাই নয়, আগামী কয়েক বছরেই এই 'প্রচণ্ড' কপ্টারগুলি বাহিনীর হাতে তুলে দেবে বলেও জানা যাচ্ছে।
LCH Prachand Helicopter: বাহিনীকে ভাগ করে দেওয়া হবে
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৫৬ টি প্রচণ্ড কপ্টার দুই বাহিনীকে ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ এর মধ্যে ৯০ টি কপ্টার পাবে ভারতীয় সেনা। বাকি ভারতীয় বায়ুসেনাকে দেওয়া হবে এই প্রচণ্ড। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড'কে।
১০০ শতাংশ পরীক্ষিত এবং সফল। বিশেষ করে পাহাড়ি এলাকায় কিংবা দীর্ঘ উচ্চতায় যুদ্ধের ক্ষেত্রে এটি সেরা। শুধু তাই নয়, 'প্রচণ্ড' বিশ্বের একমাত্র অ্যাটাক হেলিকপ্টার যা ১৬,৪০০ ফুট (৫,০০০ মিটার) উচ্চতায় উড়তে পারে। ফলে লাদাখ কিংবা অরুণাচল প্রদেশে লড়াই এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।












Click it and Unblock the Notifications