দাউদ না থাকলেও এখনও চলছে তোলাবাজি, মুম্বইয়ে গ্রেফতার ভাই ইকবাল
তোলাবাজির অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকর। গ্রেফতার করেছেন থানে পুলিশের অ্যান্টি এক্সটরশন সেলের প্রধান প্রদীপ শর্মা। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে
তোলাবাজির অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকর। তাকে গ্রেফতার করেছেন থানে পুলিশের অ্যান্টি এক্সটরশন সেলের প্রধান প্রদীপ শর্মা। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। সূত্রের খবর, সম্ভবত মকোকা আইনের আওতায় ফেলা হচ্ছে ইকবাল কাসকরকে।

মুম্বইয়ের এক বিল্ডারের অভিযোগের ভিত্তিতে কাসকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সূত্রের খবর, মুম্বইয়ে চারটি ফ্ল্যাট পাওয়ার পরও সেই বিল্ডারের কাছ থেকে আরও ফ্ল্যাট দাবি করেছিল কাসকর।
থানে পুলিশ মুম্বইয়ের বাড়ি থেকে ইকবাল কাসকরকে গ্রেফতার করে। তদন্তে জানা গিয়েছে, থানে, উল্লাসনগর, দম্বিভিলি এলাকায় বিল্ডারদের কাছে থেকে তোলাবাজির কারবার চালান। তোলা না পেলে বিল্ডাদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে একাধিক জায়গা থেকে। ২০১৫ সালেও এমনই একটি তোলাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছিল ইকবাল কাসকরকে। পরে অবশ্য তিনি ছাড়া পান।

কাসকরের গ্রেফতারের পর কি ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় থাকা দাউদের বিরুদ্ধেও আদৌ কোনও ব্যবস্থা নিয়ে পারবে কেন্দ্র। এখন সেই প্রশ্নই উঠছে। গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং দাউদ সম্পর্কে প্রশ্নের উত্তরে বলেছিলেন, বেড়ালকে তাঁরা ব্যাগের বাইরে রাখতে রাজি নন।
একটি খুনের মামলায় অভিযুক্ত হওয়ায় ২০০৩ সালে ইকবাল কাসকরকে ইউএই থেকে ভারতে নিয়ে আসা হয়। এছাড়াই সারা-সাহারা মামলাও অভিযুক্ত ছিলেন কাসকর। যেখানে একখণ্ড সরকারি জমির ওপর বেআইনি ভাবে বাড়ি তৈরির অভিযোগ উঠেছিল। যদিও, চার বছর পর আদালতের রায়ে দুটি মামলা থেকেই নিষ্কৃতি পান কাসকর।
১৯৯৩-এ মুম্বই বিস্ফোরণ মামলায় প্রধান অভিযুক্ত ইকবাল কাসকরের বড় ভাই দাউদ ইব্রাহিম। সেই ঘটনায় ২৫৭ জনের মৃত্যু হয়েছিল। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জঙ্গি তালিকায় রয়েছে দাউদের নাম। গত বছরে দাউদের করাচির ঠিকানাও রাষ্ট্রসংঘে নথিভুক্ত হয়।












Click it and Unblock the Notifications