সার্জিকাল স্ট্রাইকের আশঙ্কায় ইসলামাবাদ! হঠাৎ পাক এয়ারফোর্সের তৎপরতা, সীমান্তের কাছে রাখল বিমান
India-Pakistan Border: পহেলগাঁও'য়ে (Kashmir's Pahalgam) ভয়াবহ জঙ্গি হামলা। একেবারে পরিচয় জেনে টার্গেট করে পর্যটকদের খুন করে জঙ্গিরা। নৃশংস এই ঘটনায় উত্তাল দেশ। ঘটনার পরেই তড়িঘড়ি সৌদি থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরেই আজ বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে জরুরি বৈঠক সেরেছেন তিনি। যেখানে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ একাধিক শীর্ষ আধিকারিক। এমনকী দুপুরে মন্ত্রিসভার জরুরি বৈঠকও করবেন।
একদিকে যখন এহেন তৎপরতা তুঙ্গে সেই সময় সীমান্তের (India-Pakistan Border) ওপারে পাকিস্তানে সেনা তৎপরতা শুরু হয়েছে বলে খবর। সীমান্ত এলাকায় ব্যাপক ভাবে যুদ্ধাস্ত্র এবং সেনা মোতায়েন করা হচ্ছে বলেও দাবি। শুধু তাই নয়, ভারত সীমান্ত (Indian border close to J&K) এলাকায় পাকবিমান ঘাঁটিতেও তৎপরতা শুরু হয়েছে বলে একাধিক সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে। এমনকী যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে বলেও দাবি।

পহেলগাঁও'তে ভয়াবহ হামলার পরেই দেশজুড়ে সার্জিকাল স্ট্রাইকের দাকবি উঠছে। এর মধ্যেই সীমান্তের ওপারে এহেন তৎপরতা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এমনকী ভারতের প্রত্যাঘাতের আতঙ্কে যে ওপার যে ভুগছে তাও স্পষ্ট বলেই মনে করা হচ্ছে।
India-Pakistan Border: কি দাবি করা হচ্ছে?
বিমান ট্র্যাকিং ওয়েবসাইট (flight tracking website) Flightradar24 ভয়াবহ জঙ্গি হামলার পরেই একটি স্ক্রিনশট সামনে এনেছে। যেখানে দেখা যাচ্ছে, পাকিস্তান বিমান বাহিনীর (Pakistan Air Force (PAF) একাধিক বিমান উত্তরে লাহোর ও রাওয়ালপিন্ডির দিকে পাঠানো হচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে এই লাহোর ও রাওয়ালপিন্ডি বিমানঘাঁটি ভারত সীমান্তের খুব কাছেই। তাৎপর্যপূর্ন এই ঘাঁটি দুটি থেকে জম্মু-কাশ্মীরের দূরত্ব খুব একটা বেশি নয়।
𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 𝗡𝗘𝗪𝗦@DGPR_PAF is recalibrating and deploying Assets from Southern Air Command AOR to Northern Air Command.#Pahalgam attack was planned by ISI to trigger a limited conflict with India so that #PakArmy can gain a bit on its lost reputation among own people. pic.twitter.com/iWqw7MuZyf
— Nepal Correspondence (@NepCorres) April 22, 2025
ফলে প্রত্যাঘাতের আশঙ্কা থেকেই কি এই ব্যবস্থা পাকিস্তানের? জোর জল্পনা। অন্যদিকে পাকিস্তান আর্মির যে দুটি বিমানের তৎপরতা দেখা গিয়েছে সেগুলির মধ্যে আছে PAF198। যেটি Lockheed C-130E Hercules transport aircraft একটি। অন্যটি হল- PAF101। মূলত ভিআইপি মুভমেন্ট কিংবা গোয়েন্দা তৎপরতা চালাতে এই বিমানগুলিকে ব্যবহার করে পাকিস্তান। ফলে এই দুই বিমানের হঠাত তৎপরতা কেন তা নিয়েও চলছে জল্পনা।
যদিও এই বিষয়ে ভারতের তরফে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি। তবে ভয়াবহ জঙ্গি হামলার পরেই কাশ্মীর জুড়ে তো বটেই, পাকিস্তান সীমান্তেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications