পাত্র ভুল বানান লেখায় বিয়ে ভাঙলেন পাত্রী
বিয়েতে বিরিয়ানি না মেলায় বিয়ে ভেঙে গিয়েছে, এমনটা হয়েছে। শুধু তাই নয়, রসগোল্লার জন্য বিয়ে ভেঙেছে তাও শোনা গিয়েছে। কিন্তু এবার খবর, বানান ভুল লেখার জন্য বিয়ে ভেঙে দিলেন পাত্রী।
লখনৌ, ৪ মে : বিয়েতে বিরিয়ানি না মেলায় বিয়ে ভেঙে গিয়েছে, এমনটা হয়েছে। শুধু তাই নয়, রসগোল্লার জন্য বিয়ে ভেঙেছে তাও শোনা গিয়েছে। কিন্তু এবার খবর, বানান ভুল লেখার জন্য বিয়ে ভেঙে দিলেন পাত্রী। ঘটনা উত্তর প্রদেশের মৈনপুরির।
এতদিন শোনা যেত, মেয়ের মধ্যে খুঁত থাকায় বিয়ে ভেঙে দিয়েছে পাত্র। কিন্তু এবার দেখা গেল অন্য ছবি। হবু বরের বানান ভুলের দোষ থাকায়, এবার বিয়ে ভাঙলেন উত্তর প্রদেশের মৈনপুরি এলাকার এক মহিলা।

জানা গিয়েছে, পাকা দেখার সময় পাত্র ও পাত্রী দুইপক্ষের মধ্যে বানান লেখার প্রতিযোগিতা চলে। তখনই হবু স্ত্রীর হাতে একটা ডায়েরি ধরিয়ে দেয় পাত্র। হিন্দিতে একের পর এক বানান লিখতে বলেন তাঁকে। সব বানানই এক্কেবারে সঠিক লিখে ফেলে মেয়েটি। এরপরই শুরু হয় হবু বরের পরীক্ষা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ছেলেটিকে হিন্দিতে 'সাম্প্রদায়িক' এবং 'দৃষ্টিকোণ' এই বানানগুলি লিখতে বলেন পাত্রী। খাতা 'চেক' করার সময় ধরা পড়ে একের পর এক ভুল।
ব্যাস! তাতেই যত গণ্ডগোল। দ্বাদশ পাশ করা পাত্র হেরে গেলেন পঞ্চম শ্রেনি পাশ করা পাত্রীর কাছে। আর এমন ভুল বানান লেখা পাত্রকতে কিছুতেই বিয়ে করতে চাননি এই পাত্রী। ফলে নিজেই ভেঙে দেন বিয়ে। দুই পরিবারের অনুরোধেও নিজের সিদ্ধান্ত থেকে একচুলও নড়েনি মেটেটি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications