Daily News Update: ভোটের কারনে উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মমতা
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও
কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ভোটের কারনে উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মমতা
ইতিমধ্যে উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। আর দিন ঘোষণা হতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর এই অবস্থায়উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভবানীপুরে নির্বাচনের দিন ঘোষণা
এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভবানীপুর-সহ রাজ্যের তিন কেন্দ্রের জন্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে ৬ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ১৪ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর। ভোট হবে ৩০ সেপ্টেম্বর। গণনা ৩ অক্টোবর।

প্রভাবিত হয়েছে কমিশন, দাবি দিলীপের
এদিকে নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা করতেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, নির্বাচন কমিশন প্রভাবিত হয়েছে। চাপের কাছে নতিস্বীকার করে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। দিলীপ ঘোযের মতে এই মুহূর্তে রাজ্যে উপনির্বাচনের পরিবেশ নেই। লোকাল ট্রেন বন্ধ, স্কুল কলেজও বন্ধ।

আন্দোলানকারীদের কটাক্ষ দিলীপের
বিশ্বভারতীতে আন্দোলনকারীদের কটাক্ষ করতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের শাসকদলকে নিশানা করলেন। এদিন তিনি বলেন, কূল হারানো বামেরা বিশ্বভারতীতে অশান্তি পাকাচ্ছে। আর তাদের হাওয়া দিচ্ছে রাজ্যের তৃণমূল সরকার।

কয়লা কাণ্ডে শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি
কয়লা কাণ্ডের তদন্তে শহরের একাধিক জায়গায় ইডির হানা। দুটি সংস্থার সঙ্গে কয়লা পাচার চক্রের যোগ ছিল বলে অভিযোগ। মল্লিকবাজার এবং ডালহৌসিতে দুই সংস্থার অফিসে হানা দেন ইডির আধিকারিকরা। এর মধ্যে একটি স্টিল কোম্পানি এবং একটি পর্যটন সংস্থার অফিস।

ভোট সন্ত্রাস তদন্তে সিবিআই-এর পর্যালোচনা বৈঠক
ভোট পরবর্তী হিংসার তদন্তে নিজাম প্যালেসে সিবিআই-এর পর্যালোচনা বৈঠক। বৈঠকে দিল্লি থেকে আসা সিবিআই-এর পদস্থ কর্তারাও অংশ নেন বলে জানা গিয়েছে। এইসব মামলায় যাঁদেরকে গ্রেফতার করা হয়েছে, ৯০ দিনের মধ্যে তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব মামলায় অভিযুক্তরা পলাতক, তাঁদের চিহ্নিত করে গ্রেফতার করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

সেপ্টেম্বর উপনির্বাচন নাও হতে পারে
পুজোর আগে যাতে রাজ্যে উপনির্বাচন সম্পন্ন করা যায়, তা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব অনুরোধ করেছিলেন। যদিও এই ভোট নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুক্রবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক হওয়ার কথা ছিল। তা হলে দিন কয়েকের মধ্যে বিজ্ঞপ্তি জারির সম্ভাবনাও ছিল। কিন্তু শুক্রবারের বৈঠক আচমকাই বাতিল হয়ে যায়। যার জেরে সেপ্টেম্বর উপ নির্বাচন হওয়ার আরও কোনও সম্ভাবনা রইল না বলেই মনে করছেন অনেকে। সেক্ষেত্রে অক্টোবরে উপনির্বাচন হতে পারে। সাধারণভাবে নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণার তারিখ থেকে নির্বাচনের দিনের মধ্যেকার সময়সীমা থাকে ২৪ দিন।

ঘনিষ্ঠের লকারে কিলো কিলো সোনা
বিষ্ণুপুর পুরসভায় টেন্ডার দুর্নীতি কাণ্ডে জড়িত প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিপুল পরিমাণ জমির সন্ধানের পরে এবার কিলো কিলো সোনার হদিশ। প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারের পরে ঘনিষ্ঠ রামশঙ্কর মহান্তিকে জেরা করে এই সোনার হদিশ পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গ্রেফতারের পরেই তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা নিয়ে গিয়ে তিনি বিষ্ণুপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নিজের লকারে সোনা রেখে এসেছিলেন। তাঁকে নিয়ে তল্লাশিতে বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করা হয় বলে দাবি করেছে পুলিশ।

তৃণমূল নেতার হুমকি, বন্ধ টিকাকরণের কাজ
তৃণমূল নেতার হুমকির জেরে বন্ধ হয়ে গেল টিকাকরণের কাজ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের। জানা গিয়েছে, দত্তপুকুরেপ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গর্ভাবতী মহিলা ও ১২ বছর বয়সী শিশুর মায়েদের টিকাকরণের কাজ চলছিল। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা প্রাপকদের নাম সংগ্রহ করেছিলেন। কিন্তু স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী রাজু দত্ত ১০ জনের একটি তালিকা দিয়ে টিকার দাবি করেন। স্বাস্থ্যকর্মীরা রাজি না হয়ে টিকা দেওয়ার কাজ বন্ধ করে দেন। স্বাস্থ্যকর্মীরা তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্বব্যবহারের অভিযোগ করেন বলে জানা গিয়েছে। পরে সেখানে দত্তপুকুর থানার পুলিশ যায়।

হাইকোর্টের নির্দেশ মেনেই অবস্থান বিক্ষোভে বিশ্বভারতীর পড়ুয়ারা
হাইকোর্টের নির্দেশ মেনেই অবস্থান বিক্ষোভে বিশ্বভারতীর পড়ুয়ারা। শুক্রবার রাতেই উপাচার্যের বাড়ির ৫০ মিটার দূরত্বে ফের অবস্থানে বসেছেন পড়ুয়ারা। সেখানে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। ছাত্রছাত্রীদের পাশে রয়েছে কয়েকজন অধ্যাপদ এবং আশ্রমিকও। এব্যাপারে বিশ্বভারতীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২৪ ঘন্টায় দেশে বাড়ল করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা
গত ২৪ ঘণ্টায় কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত একদিনে আক্রান্ত হয়েছেন ৪২,৬১৮ জন। শুক্রবারের চেয়ে ৬ শতাংশ কম। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৩৩০ জন। তবে বেড়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।












Click it and Unblock the Notifications