DA Hike Update: ফের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি সরকারি কর্মীদের! রইল বড় আপডেটটি
7th Pay Commission DA Hike Update: সামনেই জুলাই মাস! আর সেই মাস পড়তেই ফের একবার ভালো খবর অপেক্ষা করছে সরকারি কর্মীদের (Central Employees) জন্যে। সরকার ফের একবার চার শতাংশ ডিএ বাড়ানোর (Dearness Allowance) সিদ্ধান্ত নিতে পারে।

বড়সড় ঘোষণা কেন্দ্রীয় সরকার
গত দু'বার ডিএ চার শতাংশ করে বৃদ্ধি করে মোদী সরকার। ফলে সেই ট্রেন্ড বজায় রাখতে চায় সরকার। এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যে ৩৪ শতাংশেরও বেশি হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। , সম্প্রতি কেন্দ্রীয় সরকার আবার 4 শতাংশ হারে ডিএ বাড়ানোর ঘোষণা করেছে। যার ফলে সরকারি কর্মচারীদের বর্তমান মহার্ঘ ভাতা (Dearness Allowance) বেড়ে হয়েছে ৪২ শতাংশ। এই অবস্থায় ফের একবার বড়সড় ঘোষণা কেন্দ্রীয় সরকার করতে পারে বলেই খবর।

ফের ৪ শতাংশ ডিএ
সংবাদমাধ্যমে গত চার মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI) একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আর সেই রিপোর্ট অনুযায়ী, মন্ত্রিসভা একবার ফের মহার্ঘ ভাতা এবং মূল্যবৃদ্ধি থেকে মানুষকে স্বস্তি দিতে চলতি বছরের জুলাই মাসে ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হতে পারে। AICPI -এর নয়া রিপোর্ট সামনে আসতেই এই পদক্ষেপ সরকার নিতে পারে বলেই খবর। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেদিকে তাকিয়েও এই সিদ্ধান্ত সরকার নিতে পারে বলেই খবর।

নতুন ফর্মুলা আনার দিকে এগোচ্ছে সরকার
অন্যদিকে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছেন, মহার্ঘ ভাতা ক্যালকুলেশনের ক্ষেত্রে নতুন একটি ফর্মুলা আনতে পারে সরকার। আগামী কয়েক বছরের মধ্যে 'পে কমিশন' তুলে দেওয়ারও ভাবনা কেন্দ্রীয় সরকারের । যদিও এই বিষয়ে সরকারের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি একটি নয়া পদ্ধতির মধ্যে হতে পারে। আর তাই নিয়েই নাকি সরকার এই মুহূর্তে কাজ করছে বলে দাবি।

ফিটমেন্ট ফ্যাক্টার বাড়াতে পারে
সপ্তম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকার ২.৫৭ গুণ ফিটমেন্ট ফ্যাক্টারের সুবিধা দিচ্ছে সরকারি কর্মীদের। আর সেই সুবিধা তিন থেকে 3.68 গুণ করা হতে পারে বলে জানা গিয়েছে।

কবে কবে বাড়ানো হয় ডিএ
করোনার সময়ে সরকারি কর্মীদের ডিএ আটকে যায়! যদিও কোভিডে মিটতেই একই সঙ্গে ১১ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। জুলাই ২০২১ সালে এই ঘোষণা এতটাই ছিল যে ডিএ ১৭ শতাংশ থেকে ২৮ শতাংশ হয়ে যায়। আর এরপর ২০২১ সালের অক্টোবর মাসে ডিএ তিন শতাংশ বৃদ্ধি হয়। যাতে মোট ডিএ ৩১ শতাংশে পৌঁছে যায়। এরপর ফের একবার ৪ শতাংশ এবং ফের চার শতাংশ ডিএ বৃদ্ধির কারণে মহার্ঘ ভাতা ৪২ শতাংশে পৌঁছে গিয়েছে।












Click it and Unblock the Notifications