Cyclone Mocha: বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণিঝড় মোখা, এগোচ্ছে স্থলভাগের দিকে! বর্তমান অবস্থান এবং বেগ একনজরে

বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণিঝড় মোখা। গভীর নিম্নচাপ থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ এই ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল ১১.২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

গত ছয় ঘন্টা ঘরে ঘূর্ণিঝড় মোখা ঘন্টায় ৮ কিমি বেগে এগিয়েছে স্থলভাগে দিকে। সকাল সাড়ে পাঁচটার সময় এর অবস্থান ছিল পোর্ট ব্লেয়ার থেকে ৫১০ কিমি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে। বাংলাদেশের কস্বাজার থেকে ১২১০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এবং মায়ানমারের সিটুই থেকে ১১২০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে।

ঘূর্ণিঝড় মোখা

আবহাওয়া দফতর মনে করছে, এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং এদিন মধ্যরাত নাগাদ অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তারপরেই সেটি ধীরে ধীরে বাঁক নেবে এবং ১২ মে সকাল নাগাদ তা উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে।

ঘূর্ণিঝড় মোখা

এরপর তা আরও শক্তি বাড়িয়ে ১২ মে বিকেল নাগাদ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। ১৩ মে নাগাদ এর প্রাবল্য সব থেকে বেসি হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ১৪ মে সকালের দিক থেকে এই ঘূর্ণিঝড় ক্রমেই শক্তি হারাতে থাকবে এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করবে।

১৪ মে দুপুর নাগাদ এই ঘূর্ণিঝড় বাংলাদেশের কক্সবাাজার এবং মায়ানমারের কাউকপুর মধ্যবর্তী জায়গা অতিক্রম করবে। সেই সময় এই ঘূর্ণিঝ়়ের বেগ থাকতে পারে ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিমি। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘন্টায় ১৪৫ কিমি।

ঘূর্ণিঝড় মোখা

আপাতত ভারতের কোনও অংশে এই ঘূর্ণিঝড়ের সেরকম কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মৎস্যজীবীদের সতর্ক করে বলা হয়েছে, তাঁরা যেন ১২ থেকে ১৪ মে-র মধ্যে উত্তর বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে না যান। তবে যাঁরা ইতিমধ্যে গিয়েছেন, তাঁরা যেন ১১ মের মধ্যে ফেরত আসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+