Cyclone Migzaum Warning: প্রবল বেগে ধেয়ে আসছে মিগজাউম! সোমবার ল্যান্ডফল, তিন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস
Cyclone Migzaum Warning: সোমবার স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মিচাং (মিগজাউম)। যে কারণে আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিন তামিলনাড়ু, পুদুচেরি-সহ বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত-সহ ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড় মিচাং (মিগজাউম) চার ডিসেম্বর বিকেলের মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছবে। যে কারণে এনডিআরএফের ২১ টি দলকে মোতায়েন করেছে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি।

এনটিআর জেলার জেলাশাসক ৪ ও ৫ ডিসেম্বর জেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন। ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাডু় সরকার সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছে। সরকারি তরফে বেসরকারি সংস্থাগুলিকে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গলপাট্টুতে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজের বিকল্পকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিচাং (মিগজাউম) মঙ্গলবার দুপুর নাগাদ ঘন্টায় প্রায় ১০০ কিমি বেগে অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মধ্যে আছড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশান মালকানগিরি, কোরাপুট, রায়গাদা, গজপতি এবং গঞ্জামের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া কান্ধমাল, নবরঙ্গপুর, কালাহান্ডি, নয়াগড়, খুরদা, জগতসিংপুর এবং কটকের কয়েকটি জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে পাঁচ ডিসেম্বরের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে মালকানগিরি, কোরাপুট, রায়গাদা, গজপতি এবং গঞ্জাম জেলার জন্য। এইসব জেলা দু-একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়ের সতর্কতায় রেলের তরফে ১১৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। ইস্ট-কোস্ট রেলের তরফে ষাটটি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের তথ্য ও সহায়তা দেওয়ার জন্য রাউন্ড দ্য ক্লক হেল্পলাইন চালু করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তামিলনাড়ু, পুদুচেরি, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অবিরাম যোগাযোগ রাখছেন। ত্রাণ ও উদ্ধারের কাজের সমন্বয়ে জোর দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications