Cyclone Dana: কমছে দূরত্ব, প্রমাদ গুণছে ভিতরকণিকা, ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল নিয়ে কী আপডেট দিল IMD জেনে নিন
ওড়িশার ভিতরকণিকায় ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড় দানা। এখনও পর্যন্ত আইএমডির পক্ষ থেকে এই আপডেট দেওয়া হয়েছে। আবার বলা হচ্ছে ভিতরকণিকা এবং ধামরা বন্দরের মাঝে কোনও একটি জায়গায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড়টি। তাতে ক্ষতি হতে পারে এই ম্যানগ্রোভ অরণ্যের।
ঘূর্ণিঝড় দানার প্রভাব সবচেয়ে বেশি পড়বে ওড়িশায়। আগে থেকেই সেকরাণে ওড়িশাকে সতর্ক করেছে আবহাওয়া দফতর। IMD-র পক্ষ থেকে জানানো হয়েছে যে গতিতে ঘূর্ণিঝড় দানা এগিয়ে আসছে তাতে তার ল্যান্ডফল ওড়িশার ভিতর কণিকা এবং ধামরা বন্দরের কোনও একটি জায়গায় হতে চলেছে। এখনও সুনিশ্চিত করে বোঝা যাচ্ছে না ঠিক কোন জায়গায় ভূখণ্ডে প্রবেশ করবে এই বিধ্বংসী ঝড়।

পারাদ্বীপ থেকে ৫২০ কিলোমিটার দূরে রয়েছে দানা। আবার সাগরদ্বীপ থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে সেটি। দানা যে গতিতে এগোচ্ছে তাতে ২৪ তারিখ রাত থেকে ২৫ তারিখ ভোর পর্যন্ত তার প্রভাব সবচেয়ে বেশি থাকবে। ওড়িশার উপকূলবর্তী এলাকা বালেশ্বর, ভদ্রক, জাজপুর, গঞ্জাম, পুরীতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে দানার।
২৫ তারিখেই সবচেয়ে বেশি বৃষ্টি হবে ওড়িশার জেলাগুলিতে। কারণ সেদিনই ল্যান্ডফল করবে দানা। তারপরে সেটি শক্তিহারিয়ে নিম্নচাপে পরিণত হবে। তার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হবে সতর্ক করেছে হাওয়া অফিস। এই সময় সমুদ্রও উত্তাল থাকবে। সেকারণে ২৫ তারিখ পর্যন্ত পুরীতে কোনও পর্যটককে যেতে নিষেধ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে শিয়ালদহ ডিভিশনের সব লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। পুরীর জগন্নাথ মন্দির এবং কোনার্ক মন্দিরে আগামী ২ দিন পর্যটক এবং পূন্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোট ৫১টি এনডিআরএফের টিম ওড়িশার বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে।
তবে ভিতরকণিকায় ম্যানগ্রোভ অরণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে এই ঘূর্ণিঝড়ের কারণে এমনই মনে করা হচ্ছে। ওড়িশার ভিতরকণিকায় বিস্তীর্ণ ম্যাগ্রোভ অরণ্য রয়েছে। তাতে প্রচুর বিরল প্রজাতির জন্তু জানোয়ার রয়েছে। সেই বণ্য প্রাণীদের প্রাণ সংশয় হতে পারে ঘূর্ণিঝড়ের কারণে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।












Click it and Unblock the Notifications