Cyclone Dana: বুক পেতে উপকূল আগলে রাখল ভিতরকণিকা, ম্যানগ্রোভের কাছে হার মানল 'দানা'
তিনি এলেন বিধ্বংসী রূপ নিয়ে কিন্তু তেমন ভাবে দাপট দেখাতে পারলেন না। ভিতরকণিকার ম্যানগ্রোভ অরণ্য বুক পেতে রক্ষা করল ওড়িশার উপকূল। ভিতরকণিকা এবং ধামরা বন্দরের মাথে ল্যান্ডভল করে ঘূর্ণিঝড় দানা। ১১০ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়েছিল সে।
যে তাণ্ডব চালাবে বলে আশঙ্কা করা হয়েছিল। সেটা করতে পারল না দানা। ম্যানগ্রোভ আরণ্য আটকে দিল সেই বিপর্যয় অনেকটা আশীর্বাদের মতোই কাজ করল সেটি। সেকারণে অনেকটাই ধাক্কা সামলে নিয়েছে ম্যানগ্রোভ অরণ্য। আগে থেকেই আবহাওয়াবিদরা জানিয়েছিলেন ম্যানগ্রোফ অরণ্যের কারণে উপকূল বেঁচে যেতে পারে। সেকারণে আগে থেকে সতর্ক করা হয়েছিল।

ওড়িশার ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত। সমুদ্র উপকূলে যত বিপর্যয় এসেছে ধামরা বন্দরকে ততবার রক্ষা করেছে ভিতরকণিকার এই ম্যানগ্রোভ অরণ্য। পরিস্থিতি ভয়াবহ আকার নিতে নিতেও নেয়নি এই ম্যানগ্রোভ অরণের জন্য। প্রতিবারই উপকূলকে বুক পেতে আগলে রেখেছে এই ম্যানগ্রোভ অরণ্য। ধামরা বন্দরে তেমন কোনও ক্ষয়ক্ষতি করতে পারেনি ঘূর্ণিঝড় দানা।
ওড়িশার অন্যতম বড় বনাঞ্চলের মধ্যে পড়ে ভিতরকণিকার ম্যানগ্রোভ অরণ্য। কুমীরের জন্য বিখ্যাত ভিতরকণিকা। সেখানে একাধিক পরিযায়ী পাখির বাস। পর্যটকদেপর আনাগোনাও ভালই হয় সেখানে। নৌকা বিহারের ব্যবস্থাও রয়েছে। সেকারণে বাঙালিদের কাছেও ভিতরকণিকা অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। এই ঝড়ে সেখানকার বন্যপ্রাণ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
যেভাবে ঘূর্ণিঝড় দানা তাণ্ডব চালাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল সেটার অনেকটাই সম্ভব হয়নি কেবলমাত্র ভিতরকণিকার ম্যানগ্রোভ অরণ্যের জন্য। ধামরা বন্দর এককথায় অনেকটা বেঁচে গিয়েছে এই ম্যানগ্রোভ অরণ্যের কারণে। ম্যানগ্রোভ অরণ্য এককথায় আশীর্বাদের কাজ করেছে ওড়িশার কাছে।
এখনও পর্যন্ত একজনেরও মৃত্যুর খবর পাওয়া যায়নি সেখানে। ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত তার সরকার। এনডিআরএফ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর সবরকম কাজ করেছে। ভদ্রকে বেশ কিছু গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। ১৬ জেলায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications